শিরোনাম :
সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার প্রদানকালে খন্দকার মুক্তাদির তারেক রহমানের নেতৃত্বে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখবেন খন্দকার মুক্তাদির : কয়েস লোদী নারী শক্তি আজ দেশ গড়ার বড় হাতিয়ার: খন্দকার মুক্তাদির সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও পিকআপের সংঘর্ষে চালক নিহত,আহত অন্তত ৮ জন শীাতার্তদের মাঝে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের শীতবস্ত্র বিতরণ

আল ইসলাহ একতা কল্যাণ সংস্থার উদ্যোগে উন্মুক্ত আলোচনা সভা

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: এসএমপি শাহপরান রহঃ থানার নবাগত অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমানের সাথে সৌজন্যে সাক্ষাৎকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি আলোচনা সভার প্রস্তাব প্রদান করেন। সংস্থার নিয়মিত মাসিক সভা গত ১৯ ডিসেম্বর আল ইসলাহ একতা কল্যাণ সংস্থার কার্যালয়ে আয়োজন করলে, দেশের সার্বিক পরিস্থিতির কারনে তিনি উপস্থিত হতে পারেননি বলে মুঠোফোনে দুঃখ প্রকাশ করেন।
সভায় উপস্থিত ছিলেন আল ইসলাহ একতা কল্যাণ সংস্থার সভাপতি মোঃ হেলু আহমদ, সহ সভাপতি মোঃ শহিদ আহমদ, সহ সভাপতি সাবু আহমেদ, সহ সভাপতি সাংবাদিক মোঃ মোহন আহমদ, সাধারণ সম্পাদক মওলানা মাছুমুর রহমান মাছুম, সাংগঠনিক সম্পাদক ফখরুল আহমদ, মোঃ নুরুজ্জামান, নাসির আহমদ চৌধুরী, উপদেষ্টা পরিষদ মোঃ আব্দুল আহাদ, মোঃ আরব আলী, মোঃ মঈন মিয়া, সাংবাদিক মোঃ লুৎফুর রহমান, সাংবাদিক নুরুল ইসলাম, সাংবাদিক লিমন আহমদ, মোঃ জালাল উদ্দীন, সাইদুল ইসলাম সবুজ, সৈয়দ সজীব আহমদ, আলমগীর মিয়া, সজল খা সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
সভায় বক্তারা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে বক্তব্যে বলেন, প্রতিদিন কুনোনা কুনো বাসা চুরি হচ্ছে, এছাড়া বহিরাগতদের আনাগোনা বাড়তেছে, ফলে এলাকায় তরুণ যুব সমাজ রাজনীতির দিকে ঝুঁকছে, আল ইসলাহ একতা কল্যাণ সংস্থার লক্ষ্য তরুণ কিশোর যুবকদের নিয়ে সামাজিক কাজে ঝাপিয়ে পড়া, উন্নয়ন মূলক কাজে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজের অন্যায় অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা।
সংস্থার পৃষ্ঠপোষক শেখ শফিক উদ্দিন এর দিক নির্দেশনায় এই সংস্থা দেশের যেকোনো দুর্যোগে খাদ্য অর্থ বস্ত্র দিয়ে অসহায়দের পাশে দাড়াচ্ছে, সম্পুর্ন অলাভজনক অরাজনৈতিক সংস্থা মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে।
বক্তারা শাহপরান থানার অফিসার ইনচার্জ ও এসএমপি পুলিশ কমিশনার দৃষ্টি আকর্ষণ করে আরও বলেন, সমাজ ব্যবস্থা সুন্দর করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগীতা প্রয়োজন, বিগতদিনে এলাকা হতে অপরাধীদের আটক করার পর, বিশেষ কুনো রাজনৈতিক নেতৃবৃন্দের তদবির ও নগদ অর্থ দিয়ে থানা থেকে অপরাধীদের ছাড়িয়ে আনা হইতো, আমরা বালুচরবাসী সন্তুষ্টিমূলক সেবা পাইনি, সাধারণ ডায়েরি করতে গেলে থানার এই দুর্গম পথে গাড়ি রিজার্ভ করে যাওয়া আসা করতে হয়, যা একজন দিনমজুর মানুষের জন্য কষ্টকর বটে, সাধারণ ডায়েরি তদন্তে নিযুক্ত অফিসারকে চা পানের আলাদা খরচ দিতে হতো, সেবা গ্রহনের নামে এরকম বোবা কান্নার হয়রানি শিকার হতে হয়েছে। এছাড়া নিরপরাধ মানুষকে হয়রানির শিকার হতে হয়েছে কুনো এক কুচক্রী মহলের ধারা। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain