শিরোনাম :
সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন-এমপি এমরান চৌধুরী সিলেটে ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির শীতবস্ত্র ও ফল বিতরণ

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির উদ্যোগে এতিম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী হিসেবে ফল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে সিলেট নগরীর জামেয়া রাহমানিয়া মাদানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। শীতের কনকনে ঠান্ডায় সুবিধাবঞ্চিত এতিম শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ নেয় লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি১-এর জেলা গভর্ণর লায়ন ড. সারোয়ার জাহান জামিল। তিনি বলেন, এতিম শিশুরা সমাজের সবচেয়ে অবহেলিত। তাদের পাশে দাঁড়ানো শুধু দান নয়, এটি আমাদের নৈতিক দায়িত্ব। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের শিক্ষার পরিবেশ ও জীবনমান উন্নয়নে সমাজের সকল বিত্তবান ও সংগঠনকে এগিয়ে আসতে হবে। তিনি লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রথম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন ডা. মাজারুল আনোয়ার এমজেএফ, লেডি গভর্ণর লায়ন রোজিনা শাহীন মুনা, লায়ন তানভীর আহমেদ, লায়ন মো. আবু বকর সিদ্দিক, লায়ন হারুন অর রশীদ দীপু এমজেএফ, লায়ন সাজুওয়ান আহমদ, লায়ন ইঞ্জিনিয়ার আবু তাহের, লায়ন শফিকুল আলম মীর কনক, ক্লাব প্রেসিডেন্ট লায়ন গৌতম বণিক, সেক্রেটারী লায়ন জুমা আহমদ, লায়ন কাজী আব্দুল মুকিত, লায়ন রেজাউল হক প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain