শিরোনাম :
সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার প্রদানকালে খন্দকার মুক্তাদির তারেক রহমানের নেতৃত্বে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখবেন খন্দকার মুক্তাদির : কয়েস লোদী নারী শক্তি আজ দেশ গড়ার বড় হাতিয়ার: খন্দকার মুক্তাদির সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও পিকআপের সংঘর্ষে চালক নিহত,আহত অন্তত ৮ জন শীাতার্তদের মাঝে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের শীতবস্ত্র বিতরণ

সিলেটে ডেভেলপমেন্ট কাপ (অনূর্ধ্ব-১৫) ফুটবল টুর্নামেন্টের বাছাই অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫–২৬-এর আওতায় ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৫) ২০২৫-এর বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স, সিলেট ভেন্যুতে জেলা ক্রীড়া অফিস, সিলেট-এর আয়োজনে এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব মো: নূর হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোল্ডেন বয় খ্যাত ফুটবলার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য শাহাজ উদ্দিন টিপু, ফুটবল কোচ সালাউদ্দিন রাজু, ফুটবল কোচ রাজিব আহমেদসহ অন্যান্য ক্রীড়া ব্যক্তিত্বরা।
বাছাই কার্যক্রমে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর সিলেট জেলার নিবন্ধিত ফুটবল একাডেমি এবং বিভিন্ন ক্লাব ও প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক অনূর্ধ্ব-১৫ ফুটবল খেলোয়াড় অংশগ্রহণ করে।
এসময় বক্তারা বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাইয়ের মাধ্যমে দেশের ফুটবলের উন্নয়ন সম্ভব। অনূর্ধ্ব-১৫ বয়সভিত্তিক এই বাছাই কার্যক্রম ভবিষ্যৎ জাতীয় দল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বক্তারা আরও বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা ও দেশপ্রেম গড়ে তোলে। সরকার ও ক্রীড়া পরিদপ্তর নিয়মিতভাবে ক্রীড়া উন্নয়নে কাজ করছে এবং এ ধরনের আয়োজন তরুণদের সামনে নিজেদের দক্ষতা প্রমাণের সুযোগ সৃষ্টি করছে। সবশেষে তারা অভিভাবকদের সন্তানদের খেলাধুলায় উৎসাহিত করার আহ্বান জানান এবং আয়োজকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain