শিরোনাম :
সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার প্রদানকালে খন্দকার মুক্তাদির তারেক রহমানের নেতৃত্বে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখবেন খন্দকার মুক্তাদির : কয়েস লোদী নারী শক্তি আজ দেশ গড়ার বড় হাতিয়ার: খন্দকার মুক্তাদির সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও পিকআপের সংঘর্ষে চালক নিহত,আহত অন্তত ৮ জন শীাতার্তদের মাঝে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের শীতবস্ত্র বিতরণ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় যাচ্ছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে অংশ নিতে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ১১টায় উপবন এক্সপ্রেস ট্রেনে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান জানান, সিলেট শাহজালাল মাজারে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া শেষে দলের শীর্ষ নেত্রীকে শেষ বিদায় জানাতে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল- ৬ টি থানা ও ৪২ ওয়ার্ড নেতৃবৃন্দ এবং মহানগর বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকায় যাবেন। তিনি দেশবাসী সহ সিলেটবাসীর কাছে বেগম জিয়ার জন্য দোয়া চান।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain