শিরোনাম :
সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার প্রদানকালে খন্দকার মুক্তাদির তারেক রহমানের নেতৃত্বে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখবেন খন্দকার মুক্তাদির : কয়েস লোদী নারী শক্তি আজ দেশ গড়ার বড় হাতিয়ার: খন্দকার মুক্তাদির সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও পিকআপের সংঘর্ষে চালক নিহত,আহত অন্তত ৮ জন শীাতার্তদের মাঝে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের শীতবস্ত্র বিতরণ সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতি দ্বি-বার্ষিক সভায় কয়েস লোদী ভোটাধিকার ফিরিয়ে আনতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে: তাহসিনা রুশদীর লুনা সিলেটের ওসমানীনগরে তিন বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১০

চারিকাটির চক্ সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল ও পাগড়ী প্রদান সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: চারিকাটির চক্ সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল, আল্লামা ফুলতলী সাহেব ক্বিবলা (রহঃ) ও আল্লামা মন্জলালী (রহঃ) এর ঈসালে সাওয়াব মাহফিল ও পাগড়ী প্রদান অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে। চারিকাটির চক্ এর সর্বস্তরের জনগনের সার্বিক সহযোগিতায় সোমবার (২৯) ডিসেম্বর মাদরাসা প্রাঙ্গনে দুপুর ২টা থেকে মধ্যরাত পর্যন্ত ইসলামী সম্মেলন ও হিফজ সমাপনী ছাত্রদের মধ্যে পাগড়ী বিতরণ করা হয়।

চারিকাটির চক্ সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার সভাপতি আলহাজ্ব মো: আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আশকোনা বায়তুল মাহফুজ জামে মসজিদের খতিব হযরত মাওলানা হাফিজ আবু হানিফ আনোয়ারী চাঁদপুর, বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন গনকিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা আবু আইয়ুব আনছারী, বিশেষ বক্তা হযরত মাওলানা আব্দুল আহাদ জিহাদী ফেঞ্চুগঞ্জী, আমন্ত্রিত উলামায়ে কেরাম খালপাড় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলান ফয়জুর রহমান প্রমুখ।

বার্ষিক ওয়াজ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন চারিকাটির চক্ সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা জামিল আহমদ জামালী।

উল্লেখ্য বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠানে এলাকার মুর্দেগানদের রুহের মাগফেরাত কামনা, দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain