শিরোনাম :
সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার প্রদানকালে খন্দকার মুক্তাদির তারেক রহমানের নেতৃত্বে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখবেন খন্দকার মুক্তাদির : কয়েস লোদী নারী শক্তি আজ দেশ গড়ার বড় হাতিয়ার: খন্দকার মুক্তাদির সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও পিকআপের সংঘর্ষে চালক নিহত,আহত অন্তত ৮ জন শীাতার্তদের মাঝে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের শীতবস্ত্র বিতরণ সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতি দ্বি-বার্ষিক সভায় কয়েস লোদী ভোটাধিকার ফিরিয়ে আনতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে: তাহসিনা রুশদীর লুনা সিলেটের ওসমানীনগরে তিন বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১০

সিলেটে উড়ানো বেলুন গিয়ে পড়ল ভারতে, ব্যাপক আতঙ্ক

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট থেকে উড়ানো একটি বেলুন গিয়ে পড়েছে ভারতে। ওই বেলুনকে ঘিরে ওই এলাকায় ব্যাপক আতঙ্ক দেখা দেয়। বেলুনকে বোমা ভেবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা যায়, সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার গিলাছড়া দ্বীমুখী উচ্চ বিদ্যালয়ের ৬৫ বছর পূর্তি উপলক্ষে উড়ানো একটি গ্যাস বেলুন ভারতের আসাম রাজ্যের শিলচরে গিয়ে পড়ে। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বেলুনটি উদ্ধার করে পুলিশ পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জানা গেছে, গত শুক্রবার (৯ জানুয়ারি) ও শনিবার গিলাছড়া দ্বীমুখী উচ্চ বিদ্যালয়ের ৬৫ বছর পূর্তি উদযাপন করা হয়। এ উপলক্ষে রশি দিয়ে একটি গ্যাস বেলুন উড়িয়ে রাখা হয়। বেলুনটিতে স্কুলের জন্য অবদান রাখা তিনজনের ছবি লাগানো ছিল। শনিবার বেলুনটি ছিঁড়ে গিয়ে উড়ে চলে যায়।

রোববার (১১ জানুয়ারি) ভোরে ভারতের আসাম রাজ্যের শিলচর শহরের অদূরে মাসিমপুর সুবেদারবস্তি এলাকায় বেলুনটি পড়ে থাকতে দেখা যায়। মাসিমপুর এলাকায় কয়েকজন লোক গরু-মহিষ মাঠে ছাড়তে গিয়ে বিশালাকৃতির বেলুনটি দেখতে পান। পরে তারা বিষয়টি এলাকার ভিডিপি সম্পাদক সুমন দাসকে জানান। তিনি ঘটনাস্থলে গিয়ে স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) পার্থপ্রতীম দাস সেখানে ছুটে যান। পরে বেলুনটির ভেতরের গ্যাস বের করে সেটি এসএসপি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সাংবাদিক মঞ্জুর আহমদ জানান, মাসিমপুর এলাকায় ভারতীয় সেনাবাহিনী এবং বিএসএফের কাছাড়–মিজোরাম ফ্রন্টিয়ারের সদর দফতর থাকায় বেলুনটি নিয়ে শুরুতে আতঙ্ক তৈরি হয়।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি পুলিশের বরাতে জানিয়েছে, বেলুনটির গায়ে বাংলাদেশের সিলেট জেলার ঘিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নাম লেখা ছিল।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ‘অস্বাভাবিক বড়’ ওই বেলুনটি একটি কৃষিজমিতে নেমে আসে। বিষয়টি দেখে আতঙ্কিত গ্রামবাসীরা প্রথমে গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে (ভিলেজ ডিফেন্স পার্টি—ভিডিপি) জানান। পরে ভিডিপি বিষয়টি পুলিশকে অবহিত করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে কাছাড় জেলার সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ পার্থ প্রতীম দাসও সেখানে যান। পুলিশ পৌঁছানোর আগেই ঘটনাস্থলে বিপুল মানুষ ভিড় করেন।

পুলিশ জানিয়েছে, কীভাবে বেলুনটি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে পৌঁছাল এবং এর সঙ্গে কোনো নিরাপত্তাজনিত উদ্বেগ জড়িত আছে কি না— তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

প্রাথমিক পরীক্ষা–নিরীক্ষা শেষে কাছাড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সুব্রত সেন স্থানীয় সাংবাদিকদের জানান, বেলুনটিতে তিনটি ছবি রয়েছে এবং এটি একটি স্কুলের ৬৫ বছর পূর্তি উপলক্ষে উড়ানো হয়েছিল।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain