শিরোনাম :
মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন সিলেট আঞ্চলিক শাখার সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র রমজান মাস উপলক্ষে মদিনা মাকের্ট এলাকায় কুরআন শরীফ ,তাসবীহ,খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের ইফতার মাহফিলে- মাওলানা হাবিববুর রহমান পথচারীদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার বিতরণ আবারও প্রকাশ্যে ছিনতাই, আবারও ফুটেজ ভাইরাল, এবার কী ধরা পড়বে ছিনতাইকারীরা সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল

জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের ইফতার মাহফিলে- মাওলানা হাবিববুর রহমান

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন, জাগপার প্রতিষ্ঠাতা ও সভাপতি মরহুম শফিউল আলম প্রধান ছিলেন মেহনতী জনতার ভাগ্য উন্নয়ন পরিবর্তনের স্বপ্নদ্রষ্টা এক বীরপুরুষ, আধিপত্যবাদ আগ্রাসন দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদী।
বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে মৃত্যুর আগ পর্যন্ত স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম চালিয়ে গেছেন। তিনি নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে দেশে জাতির জন্য লড়াই প্রতিবাদ করে গেছেন তা ইতিহাস হয়ে থাকবে।
তিনি বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা দেয়। এই মাসে তাকওয়া অর্জনের মাধ্যমে ব্যক্তি ও সমাজ জীবনে ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানান।
তিনি শুক্রবার (৬ মার্চ) সিলেট নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জাগপা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় সমন্নয়ক ও সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খেলাফত মজলিশ সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, বাংলাদেশ খেলাফত মজলিশ মহানগর সভাপতি মাওলানা এমরান আলম, সহ সভাপতি মাওলানা মুহিবুর রহমান, এলডিপি মহাগরের সভাপতি মোজাম্মিল হোসেন লিটন, লেবার পার্টি মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, ইসলামী আন্দোলন মহানগর সভাপতি মাওলানা ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, নেজাম ইসলাম পার্টি মহানগর সভাপতি মাওলানা মোজাম্মেল হক তালুকদার, এনসিপি কিশোরগঞ্জ জেলা যুগ্ম আহ্বায়ক এনামুল হক মুরাদ।
জেলা জাগপা প্রস্তাবিত কমিটির সদস্য সচিব ফরিদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জাগপা সিলেট মহানগরের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, অর্থ সম্পাদক ফরহাদুর রেজা নাদিম, সাবেক সহ সাধারণ সম্পাদক কামরুজ্জামান শাহীন, কার্যকরি সদস্য বি সিদ্দিকী মহারাজা, কামরুল ইসলাম, রফিকুল ইসলাম বাবুল, জাগপা নেতা সাজু আহমদ, আবু খালেদ জীবন, সোলেমান আহমদ, জুবেল আহমদ, তুহিন হোসেন, আয়েল, জাবেদ আহমদ, রেদওয়ান আহমদ, শিপলু, মাহিন আহমদ প্রমুখ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জাগপা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান।
বক্তারা গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন ও মৌলিক সংস্কার বিষয়ে আগামী সংসদ অধিবেশনে আলোচনা করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain