শিরোনাম :
গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে সিলেট চ্যাপ্টারের খাদ্য সামগ্রী বিতরণ জাতীয়তাবাদী শ্রমিক দল জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল মদন মোহন কলেজ ছাত্রদলের অসহায়দের মাঝে ইফতার বিতরণে-কয়েস লোদী সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের চৌকিদেখী উত্তরা পাম্প পরিদর্শন ধর্মঘট প্রত্যাহার. ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা-সংবাদ সম্মেলনে পাম্প মালিকরা আইপি ক্যামেরার আওতায় আসছে সিলেট মহানগরী-বাণিজ্য মন্ত্রী মুক্তাদির জাতীয়তাবাদী পরিবারের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শামীমাবাদ হলিভিউ ইয়ুথ ক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন পেট্রোলের মাপে কারসাজি, ভ্রাম্যমান আদালতের জরিমানা সিলেটের তাঁতীপাড়া থেকে গ্রেপ্তার- ১০, উদ্ধার-১

মদন মোহন কলেজ ছাত্রদলের অসহায়দের মাঝে ইফতার বিতরণে-কয়েস লোদী

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় সাধারণ মানুষের রাজনীতি করে। রমজানের এই পবিত্র মাসে ক্ষুধার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শহীদ জিয়ার আদর্শের সৈনিকরা রাজপথের লড়াইয়ের পাশাপাশি আর্তমানবতার সেবায় সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
বুধবার (১১ মার্চ) বিকেলে কলেজ ক্যাম্পাস এলাকায় মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে গরীব, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় এই ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। ইফতার বিতরণের পূর্বে তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।
মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি কামরান উদ্দিন অপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহান আল মাহমুদ খান এর পরিচালনায় ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন, সিলেট ক্রিসেন্ট সোসাইটি সাধারণ সম্পাদক ও মহানগর সেচ্ছাসেবকদলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, সিলেট শিক্ষক সমিতির সভাপতি মনিরুল ইসলাম, মহানগর ছাত্রদলের সভাপতি সুদিপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দোলোয়ার হোসেন দিনার, মহানগর সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমদ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু, সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, যুগ্ম সম্পাদক আজহার অনিক, সহ সাংগঠনিক আজমল হোসেন অপু, হাবিব আহমদ, মদন মোহন কলেজ ছাত্রদলের সহ সভাপতি রাকিবুল ইসলাম, খালেদ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনাছ মাহফুজ, সালিম উদ্দিন, সুজন মিয়া, নাদিম আল হাসান, এইচ আর তানভির, মাসুম আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক রিপন আহমেদ, সাহিত্য প্রকাশনা সম্পাদক ইকরামুল বাপ্পি, দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক জুবায়ের আহমেদ, সহ তথ্য গবেষণা সম্পাদক আনিছ খান, সদস্য সুলেমান আহমেদ, মিরাজ, নুর মিয়া, সায়েম, নাহিদ, শাহরিয়ার প্রমুখ। এ সময় মদনমোহন কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain