শিরোনাম :
এই বাজেটে দাম বাড়তে পারে ও কমতে পারে যেসব পণ্যের ভূমিকম্পে কাঁপল সিলেট মৃত্যুর ৩০ বছর পর শাহজালালের দরগাহ কবরস্থান থেকে তোলা হবে সালমান শাহ’র মরদেহ সিলেট আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে: কয়েস লোদী ১৭ জুন শ্রীমঙ্গল আসতে পারেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি চলছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাফলংয়ে কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি চিকিৎসক দেখিয়ে ফেরার পথে হবিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু সিলেট বিভাগের যেসব এলাকায় দুই দিন ৮ ঘণ্টা করে গ্যাস থাকবে না গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে মে দিবস উদযাপন

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২ মে, ২০২৬
  • ২৩২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে আজ পহেলা মে সিলেট নগরীর তালতলা পয়েন্টে এক শ্রমিক সমাবেশ আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সভা শুরু হয়। লাল পতাকার মিছিলের মধ্যদিয়ে সভার কার্যক্রম শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার আহবায়ক নুরুল ইসলাম মকবুল। সভা পরিচালনা করেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার যুগ্ম আহবায়ক মিনহাজ আহমেদ, সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন উপদেষ্টা নুরুল হুদা সালেহ, মহানগরের সভাপতি এম সফর আলী খান, জেলার সভাপতি ইউসুফ জামিল, শাহপরান থানা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক, মহানগরের সাংগঠনিক সম্পাদক হারুন মিয়া, বাংলাদেশ লেখক শিবির সিলেট জেলা শাখার সভাপতি খালিদ উদ দীন, সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক দোলন দেবনাথ, জাতীয় মুক্তি কাউন্সিল সুনামগঞ্জ জেলার সংগঠক সত্যজিৎ আচার্য এই সভায় বক্তব্য রাখেন। সভায় গণসংগীত পরিবেশন করেন সুনামগঞ্জ লেখক শিবিরের গণসংগীত শিল্পী বাউল লালসাহ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। শ্রমিক আন্দোলনকে রাষ্ট্রক্ষমতা দখলের আন্দোলনে রূপান্তর করতে হবে। শ্রেণীগত চেতনা কে জাগ্রত করতে হবে। সাম্রাজ্যবাদী পুঁজিবাদ শোষণ লুণ্ঠন ও নিয়ন্ত্রণ উচ্ছেদের লক্ষ্যে শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ হতে হবে। সমাবেশ হতে সর্বত্র শ্রমিক সংগঠন গড়ে তোলের আহ্বান জানানো হয়। জাতীয় মুক্তির ১৮ দফা কর্মসূচি কে সামনে রেখে শ্রমিক শ্রেণীর রাজনৈতিক ক্ষমতাকে সংঘটিত করার আহ্বান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain