শিরোনাম :
ইলিয়াস আলী গুম: ট্রাইব্যুনালে বিমানবাহিনীর কর্মকর্তা সাইফুর নজরুল একাডেমি সিলেটের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত এমসি কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন আধুনিক ও পর্যটন নগরী গড়তে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের যাত্রা ওসমানীনগরে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪-স্বজনদের আহাজারি ‎ঘনঘন বিদ্যুৎ লোডশেডিংয়ের প্রতিবাদ ও সিলেটের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আগামী সোমবার সভা ওসমানী বিমানবন্দরে বিসিকের ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন সিলেট মহানগর কমিটির পরিচিতি সভা সম্পন্ন এবার সিলেট ওসমানীনগরে ট্রাক-সিএনজির সংঘর্ষ, একাধিক নিহতের খবর ভূমধ্যসাগর ট্র্যাজেডি: দালালদের ভয় ও প্রলোভনে নীরব নিখোঁজদের পরিবার

অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি এবং সিলেট জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির বর্তমান সভাপতি, ২৩নং ওয়ার্ড বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবীদ অসুস্থ আলহাজ্ব মো. দিলওয়ার হোসেনকে দেখতে গিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার (৫ আগস্ট) বিকালে নগরীর মাছিমপুরস্থ আলহাজ্ব মো. দিলওয়ার হোসেনের বাসভবনে যান মন্ত্রী খন্দকার আব্দুর মুক্তাদির। এসময় তিনি চিকিৎসাধীন এই জ্যেষ্ঠ ব্যবসায়ী ও প্রবীণ বর্ষীয়ান রাজনীতিবীদ নেতার পাশে কিছু সময় কাটান, তাঁর শারীরিক ও চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করেন।

এসময় মন্ত্রী খন্দকার আব্দুর মুক্তাদির বলেন, আলহাজ্ব মো. দিলওয়ার হোসেন সিলেটের ব্যবসা-বাণিজ্য ও রাজনৈতিক অঙ্গনে এক অবিসংবাদিত ব্যক্তিত্ব। সিলেট অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসায়ী সমাজের অধিকার আদায় এবং সামাজিক অগ্রগতিতে তাঁর অবদান অপরিসীম। দেশের ব্যবসায়ী সমাজ ও তরুণ প্রজন্মের রাজনীতিকদের জন্য তিনি এক অনুকরণীয় দৃষ্টান্ত।

তিনি আরও বলেন, আমরা তাঁর দ্রুত ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করছি। সিলেটবাসী তথা পুরো দেশ তাঁর কর্মময় জীবন থেকে আরও অনেক কিছু প্রত্যাশা করে। আল্লাহ তাআলা তাঁকে দ্রুত সুস্থতা দান করুন এবং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করুন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সিলেট ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি হাজী মকবুল হোসেন, ব্যবসায়ী জুনেদ আহমেদ, কানাডা প্রবাসী আক্তার হোসেন, হাজী খালেদ হোসেন, হোসেন আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী শরীফ হোসেন, হোসেন আহমদ ২৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জমজম বাদশা, সিলেট মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক মো: আক্তার হোসেন বিরু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া পরিচালনা করেন মাওলানা ক্বারী রজব উদ্দিন নাজিমী।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain