শিরোনাম :
বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের কাছে গণদাবী ফোরামের স্মারকলিপি প্রদান সাতক্ষীরায় বাসের ধাক্কায় প্রাণ গেল পথচারীর শেখ হাসিনাসহ বিদেশে থাকা অভিযুক্তদের ফেরত চায় সরকার: তথ্যমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৯৮৬ জন বিশ্ববাজারে কমেছে-দেশে স্বর্ণের দাম আরেক দফা বাড়ল ‎ সিলেটে মাইক্রোবাস থামাতেই মিললো ২২ লাখ টাকার ইয়াবা আনুষ্ঠানিভাবে যাত্রা শুরু করল সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ: অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন

সিলেটে সাড়ে ১৫ লাখ টাকার মালামাল আটক

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

 

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবির) অভিযানে সীমান্ত থেকে ভারতীয় অবৈধ চোরাচালান আটক করা হয়। সোমবার (২৪ আগস্ট) সিলেটের সীমান্তবর্তী এলাকা বাংলাবাজার, বিছনাকান্দি, সোনারহাট এবং প্রতাপপুর এলাকায় অভিযান চালিয়ে এই মালামাল আটক করা হয়।

 

 

বিজিবি জানায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের সীমান্তবর্তী এলাকা বাংলাবাজার, বিছনাকান্দি, সোনারহাট এবং প্রতাপপুর এলাকায় অভিযান চালায় ৪৮-বিজিবি। এসময় ভারতীয় অবৈধ গরু, মহিষ, জিরা, কসমেটিকস এবং বাংলাদেশ হতে পাচারকৃত বাংলাদেশী ট্রাউজার আটক করে। আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ১৫ লাখ ৫০ হাজার বলে জানায় বিজিবি।

 

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট মো. নাজমুল হক বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain