শিরোনাম :
রাষ্ট্রপতিকে সিলেটের ৭টি পয়েন্টে স্বাগত জানাবে মহানগর বিএনপি রাষ্ট্রপতির আগমন ঘিরে নতুন সাজে সেজে উঠছে সিলেট নগরী তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা রক্তের সংকটে প্রসূতির পাশে ইউএনও, নিজেই দিলেন রক্ত গোয়াইনঘাটে মানবিকতার দৃষ্টান্ত গভীর রাতে জাফলংয়ে অভিযান, ১০ নৌকা ধ্বংস ও বালু জব্দ টাঙ্গুয়ার হাওরে হৃদরোগে আক্রান্ত হয়ে পর্যটকের মৃত্যু ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিলেটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন শরীয়াহ বিরোধী রায় বাতিলের দাবিতে সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষায় বেসরকারি স্কুলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে–এমপি এমরান আহমদ চৌধুরী

বোয়ালখালী প্রেসক্লাবের সংবর্ধনা সভায়-চিন্ময় বড়ুয়া জাতীয় অর্থনীতিতে সিংহভাগ অবদান রাখছে পোশাক শিল্প

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের চেয়ারম্যান ও পোষাকশিল্প ব্যবসায়ী চিন্ময় বড়ুয়া রিন্টু বলেছেন,বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তির অন্যতম হলো তৈরি পোশাক শিল্প। এই খাত দেশের রপ্তানি আয়ের শতকরা প্রায় ৮৭ শতাংশ সরবরাহ করে এবং সরাসরি ও পরোক্ষভাবে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ দেয়, যার মধ্যে ৮০% নারী।
বৃহস্পতিবার গত (২৭ আগষ্ট) বিকালে বোয়ালখালী প্রেসক্লাবের মতবিনিময় সভা ও সংবর্ধিত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বোয়ালখালী প্রেসক্লাব সভাপতি মো: সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইয়াছিন চৌধুরী,র সঞ্চালনায় এতে অতিথি ছিলেন বোয়ালখালী প্রেসক্লাবের কার্যকরি সদস্য অধীর বড়ুয়া, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক পল্টু কান্তি বড়ুয়া,শ্রীপুর -খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী, প্রেসক্লাবের অর্থ সম্পাদক প্রভাষ চক্রবর্তী, বৌদ্ধ যুব পরিষদের ঢাকা অঞ্চলের সাধারন সম্পাদক সজীব বড়ুয়া সাজু, যুবনেতা লিটন বড়ুয়া, সমীরন বড়ুয়া সমীর, রবি বড়ুয়া, বৌদ্ধ যুব পরিষদ বোয়ালখালী শাখার সাধারণ সম্পাদক কাজল বড়ুয়া।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-প্রেসক্লাবের সদস্য শাহা আলম বাবলু, শাহেদ হোসেন ছোটন, তাজুল ইসলাম মানিক প্রমুখ।
পরে সাংবাদিক নেতৃবৃন্দ সংবর্ধিত অতিথির হাতে সন্মানন ক্রেষ্ট তুলে দেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain