শিরোনাম :
রাষ্ট্রপতিকে সিলেটের ৭টি পয়েন্টে স্বাগত জানাবে মহানগর বিএনপি রাষ্ট্রপতির আগমন ঘিরে নতুন সাজে সেজে উঠছে সিলেট নগরী তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা রক্তের সংকটে প্রসূতির পাশে ইউএনও, নিজেই দিলেন রক্ত গোয়াইনঘাটে মানবিকতার দৃষ্টান্ত গভীর রাতে জাফলংয়ে অভিযান, ১০ নৌকা ধ্বংস ও বালু জব্দ টাঙ্গুয়ার হাওরে হৃদরোগে আক্রান্ত হয়ে পর্যটকের মৃত্যু ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিলেটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন শরীয়াহ বিরোধী রায় বাতিলের দাবিতে সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষায় বেসরকারি স্কুলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে–এমপি এমরান আহমদ চৌধুরী

সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: হলি সিলেট হোল্ডিং লিমিটেড-এর পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার বলেছেন, চিকিৎসা পেশা অত্যন্ত দায়িত্বশীল ও মানবিক একটি পেশা। একজন ভালো চিকিৎসক হতে হলে একাডেমিক জ্ঞানের পাশাপাশি মানসিকভাবে সুস্থ, আত্মবিশ্বাসী ও মানবিক গুণাবলিসম্পন্ন হতে হবে। নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের সেই গুণাবলি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি, শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণের পাশাপাশি খেলাধুলার সৌহার্দ্য ও সাংস্কৃতিক মূল্যবোধকে ধারণ করবে এবং ভবিষ্যতে চিকিৎসাসেবায় নিজেদের দক্ষতা ও মানবিকতাকে কাজে লাগাবে। শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি, সৃজনশীলতা ও পারস্পরিক বন্ধন দৃঢ় করতে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন করা প্রয়োজন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নগরীর মিরবক্সটুলাস্থ কলেজের অডিটোরিয়ামে জমকালো আয়োজনে সিলেট উইমেন্স মেডিকেল কলেজে সপ্তাহব্যাপী ‘বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানটি আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত কলেজ ক্যাম্পাস ও সংশ্লিষ্ট ভেন্যুগুলোতে অনুষ্ঠিত হবে।

সিলেট উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা: শাহানা ফেরদৌস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা: তহুর আবদুল্লাহ চৌধুরী, একাডেমিক কো-অর্ডিনেটর ও স্পোর্টস ও কানচারাল কমিটির কনভেনর অধ্যাপক ডা: মোহাম্মদ আল-মোহাইমিন, অধ্যাপক ডা: মাহবুবা উম্মে সালাম, অধ্যাপক ডা: রুবিনা সুলতানা, অধ্যাপক ডা: সখিনা খাতুন, অধ্যাপক ডা: সিদ্ধার্থ পাল, অধ্যাপক ডা: সুমা বেগম, অধ্যাপক ডা: তাহারাত ফাতেমা চৌধুরী, ডা: এহসান আলী দীপু, স্পোর্টস ও কানচারাল কমিটির সদস্য সচিব ডা: মোর্শেদা আফরোজ লুবনা, ডা: মো: সাইফুল ইসলাম, ডা: জিলওয়াতুন নূর, ডা: এ.টি.এম রাসেল মিশু, ডা: তাফহীম আহমেদ রিফাত, ডা: মৃদুল গুপ্ত, ডা: ইশফাক জামান সজীব, ডা: সাইফুল ইসলাম তুষার, ডা: ইফফানা আযম, ডা: ফাতেমাতুল তানজিনা তান্নি সহ কলেজ ও হাসপাতালের চিকিৎসক, শিক্ষার্থী এবং সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মেডিকেল শিক্ষা কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশ, শারীরিক সুস্থতা এবং সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করতে এ ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের আয়োজন করা হয়েছে। সপ্তাহব্যাপী এ আয়োজনে বহিরাঙ্গন ও আন্তঃকক্ষ খেলাধুলার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী দিনে কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও চিকিৎসকদের অংশগ্রহণে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। আগামী ৭ সেপ্টেম্বর চূড়ান্ত প্রতিযোগিতা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনার পর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে উৎসবটির সমাপ্তি ঘটবে।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain