শিরোনাম :
জাফলং ইসিএ এলাকায় অভিযান: ১০টি ড্রেজার, ৬টি এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস সিলেটে মহিলা দলের র‌্যালী স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত ২৫নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সভা সম্পন্ন রাষ্ট্রপতির সিলেট সফর: সংশ্লিষ্টদের যে নির্দেশনা দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেট ওসমানী হাসপাতাল: চিকিৎসকদের সময়ানুবর্তিতার নোটিশ দিয়ে আলোচিত পরিচালককে বদলি সিলেট আসছেন আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর হবিগঞ্জে একসঙ্গে চার শিশু নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ নিখোঁজ সুমা বেগম এর সন্ধান চেয়ে স্বামী জালালাবাদ থানায় ডায়েরি

সিলেটে মহিলা দলের র‌্যালী

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেটে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সিলেট মহানগর মহিলা দলের উদ্যোগে নগরীর কোর্ট পয়েন্ট থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাপ্ত হয়।

র‌্যালির উদ্বোধন করেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। এর আগে কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত র‌্যালিপূর্ব সমাবেশে সিলেট মহানগর মহিলা দলের সভানেত্রী নিগার সুলতানা ডেইজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফাতেমা জামান রোজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক রেহেনা ফারুক শিরীন, সিনিয়র সহ-সভাপতি আসমা আলম, সিনিয়র সহ সাধারণ সম্পাদক সাফিয়া খাতুন মনি, রিনা আক্তার প্রমুখ এ ছাড়া ও ৪২ টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাসিম হোসাইন বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল দেশের নারীশক্তির অন্যতম প্রধান সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে এই সংগঠন দেশের গণতন্ত্র, মানুষের অধিকার এবং নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীদের সফলতা ও অংশগ্রহণ নিশ্চিত করতে মহিলা দলের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন।”

তিনি বলেন, “নারীদের বাদ দিয়ে একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। তাই দেশের নারীসমাজকে ঐক্যবদ্ধ করে তাদের অধিকার প্রতিষ্ঠা এবং মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে মহিলা দলকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।”

সভাপতির বক্তব্যে নিগার সুলতানা ডেইজি বলেন, “দেশের নারীদের আত্মনির্ভরশীল ও অর্থনৈতিকভাবে সক্ষম করে তুলতে বিএনপি নানা ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে বর্তমান সরকার। ভবিষ্যতে নারীদের সামনে রেখে প্রতিটি পরিবারকে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারের নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে তাদের ক্ষমতায়নের পাশাপাশি পরিবার ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি করা হচ্ছে।”

তিনি বলেন, “দেশের গণতান্ত্রিক আন্দোলনে মহিলা দলের নেতাকর্মীরা অতীতের মতো ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। নারী নির্যাতন, বৈষম্য ও অধিকারহীনতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি।”

পরে নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন স্লোগান নিয়ে বর্ণাঢ্য র‌্যালিতে অংশ নেন। র‌্যালিতে মহানগর মহিলা দলের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain