শিরোনাম :
তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা রক্তের সংকটে প্রসূতির পাশে ইউএনও, নিজেই দিলেন রক্ত গোয়াইনঘাটে মানবিকতার দৃষ্টান্ত গভীর রাতে জাফলংয়ে অভিযান, ১০ নৌকা ধ্বংস ও বালু জব্দ টাঙ্গুয়ার হাওরে হৃদরোগে আক্রান্ত হয়ে পর্যটকের মৃত্যু ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিলেটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন শরীয়াহ বিরোধী রায় বাতিলের দাবিতে সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষায় বেসরকারি স্কুলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে–এমপি এমরান আহমদ চৌধুরী সিলেটে পৃথক অভিযানে ‘ডাকাত’ ও ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদ-এর অভিষেক সম্পন্ন

গভীর রাতে জাফলংয়ে অভিযান, ১০ নৌকা ধ্বংস ও বালু জব্দ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার গভীর রাতে জাফলংয়ের বল্লাঘাট থেকে জুমপাড়া পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর নেতৃত্বে অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ১০টি নৌকা ভেঙে ধ্বংস করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে আনুমানিক ৩ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয়। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে।

ইউএনও রতন কুমার অধিকারী বলেন, জাফলংয়ের ইসিএ জাতীয় সম্পদ। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যারা অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে পরিবেশ ও প্রকৃতির ক্ষতি করছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। পরিবেশ রক্ষায় এ ধরনের জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain