শিরোনাম :
রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা তিন বছর পর সিলেটে শুরু হচ্ছে বাণিজ্য মেলা সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত ‎সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে সিলেটে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা-লিশ কমিশনার সিলেটে হামে একদিনে ৪ শিশুর মৃত্যু মৌলভীবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে টমটম, চালক নিখোঁজ রাষ্ট্রপতিকে সিলেটের ৭টি পয়েন্টে স্বাগত জানাবে মহানগর বিএনপি রাষ্ট্রপতির আগমন ঘিরে নতুন সাজে সেজে উঠছে সিলেট নগরী তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা

‎সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

‎অনুসন্ধান ডেস্ক ::: ‎প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়ে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দের এক গুরুত্বপূর্ণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়। সমাজের বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে গঠিত এই কমিটিতে নেতৃত্ব ও মেধার চমৎকার সমন্বয় ঘটেছে।
‎​নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শাহ মুনিম এবং জেনারেল সেক্রেটারী হিসেবে নির্বাচিত হয়েছেন সলিসিটর এম ইয়াওর উদ্দিন। এছাড়া ট্রেজারার পদে মাহবুবুর রহমান কোরেশী দায়িত্ব পেয়েছেন।
‎​কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ হলেন— সহ-সভাপতি ড. সানাওয়ার চৌধুরী, আব্দুল হালিম চৌধুরী, সাবেক স্পিকার আহবাব হোসেন, কাউন্সিলর সদরুজ্জামান খান, কাউন্সিলর ফয়জুর রহমান, মানিকুর রহমান গনি, কাউন্সিলর রহিমা রহমান, শেখ ফারুক আহমদ, আব্দুল গফুর, সৈয়দ তাজির উদ্দিন মন্নান, মোহাম্মদ অহিদ উদ্দিন, আব্দুল মুকিত, জুবের আহমদ লস্কর, আশিকুর রহমান, আশরাফ গাজী, সাবেক কাউন্সিলর শহীদ আলী, মোস্তাক আলী বাবুল ও ডা. মাসুক আহমেদ।
‎​যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবুল হোসেন, কাউন্সিলার ফারুক আহমদ, আনিছুর রহমান ও কয়ছর আহমদ। যুগ্ম কোষাধক্ষ্য হিসেবে রয়েছেন শেখ শামীম আহমদ ও সোয়েব আহমদ। সাংগঠনিক সম্পাদক পদে এম এ রব এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করবেন কবির আহমদ, শাহিন চৌধুরী ও সেলিম খান।
‎​অন্যান্য সম্পাদকীয় পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— ইনফরমেশন সেক্রেটারী আনোয়ার হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবদাল হোসেন চৌধুরী, ক্রীড়া সম্পাদক আবুল কালাম ও যুগ্ম ক্রীড়া সম্পাদক সজ্জাদুর রহমান, প্রচার সম্পাদক খালেদ মাসুদ রনি ও যুগ্ম প্রচার সম্পাদক আলী হোসেন, দপ্তর সম্পাদক রুকন চৌধুরী ও সহ-দপ্তর সম্পাদক আবুল হোসেন (রেডব্রিজ), শ্রম ও পেশাজীবী সম্পাদক কাজী বাবর আহমদ ও যুগ্ম শ্রম ও পেশাজীবী সম্পাদক নাজমুল হুদা, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ আব্দুল কুদ্দুছ ও যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সৈয়দ তামিম আহমদ, চা, শিল্প ও পর্যটন বিষয়ক সম্পাদক হাসিম আব্দুল উল্লাহ ও যুগ্ম সম্পাদক কবি আবু হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক অধ্যাপক মিসবাহ কামাল।
‎​এছাড়া প্রবাসী বিষয়ক সম্পাদকের পদটি শূন্য রাখা হলেও যুগ্ম প্রবাসী বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবির আহমদ। আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জয়নাল আবেদীন ও যুগ্ম আইন বিষয়ক সম্পাদক সাইফুর রহমান পারভেজ, যুব বিষয়ক সম্পাদক আতিকুর রহমান লিটন, গণসংযোগ সম্পাদক তফজ্জুল আলম ও যুগ্ম গণসংযোগ সম্পাদক আব্দুল আউয়াল, প্রাকৃতিক সম্পদ সম্পাদক নজমুল ইসলাম ও যুগ্ম প্রাকৃতিক সম্পদ সম্পাদক আবুল কালাম, মহিলা বিষয়ক সম্পাদিকা হেনা বেগম এবং সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা রওশনারা মনি ও কামরুন নাহার মতিন সোভা। কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে স্থান পেয়েছেন রশিদ আহমেদ ও ছাবির আহমদ।
‎​কেন্দ্রীয় নেতৃবৃন্দের অভিনন্দন:
‎সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার নবগঠিত এই পূর্ণাঙ্গ কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রবাসে সিলেটবাসীর ন্যায্য দাবি আদায় এবং দেশের কল্যাণে এই কমিটি একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে অগ্রণী ভূমিকা পালন করবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain