শিরোনাম :
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৮ ড্রেজার ধ্বংস শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী গণততন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ: সিলেটে রাষ্ট্রপতি স্কলার্সহোম মেজরটিলা কলেজে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী সম্পন্ন আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ৭ শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিল ট্রাইব্যুনাল সিলেটে এসে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি সিলেটে রাষ্ট্রপতি, পথেপথে অভ্যর্থনা রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা তিন বছর পর সিলেটে শুরু হচ্ছে বাণিজ্য মেলা সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৮ ড্রেজার ধ্বংস

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট ::: সিলেটের গোয়াইনঘাটে ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পরগণা বাজার ব্রিজসংলগ্ন এলাকায় টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়।

গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮টি বোমা ড্রেজার ঘটনাস্থলেই ভেঙে ধ্বংস করা হয়। একই সঙ্গে বালু পরিবহনে ব্যবহৃত একটি স্টিলবডি নৌকা পানিতে ডুবিয়ে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানায়, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে পরগণা বাজার ব্রিজসংলগ্ন ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে।

অভিযান শেষে এসিল্যান্ড জাকারিয়া হোসেন বলেন, ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন দণ্ডনীয় অপরাধ। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain