শিরোনাম :
সিলেটে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে বৃক্ষ পরিচর্যা মরহুম বাদশা আহমদ-এর স্মরণে আয়োজিত ‘বাদশা স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ সম্পন্ন সিলেটে পর্যটকদের হয়রানি, ৪ পুলিশ সদস্য বরখাস্ত সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সীরাতুন্নবী (সা.) সেমিনার প্রকাশ্যে গণনা হবে শাহজালাল মাজারের দানবাক্সের টাকা আগামী শনিবার সুনামগঞ্জ ও হবিগঞ্জে বজ্রপাতে দু’জনের মৃত্যু সিলেট বিভাগ গণদাবি পরিষদের উপদেষ্টা ৩ বারের সাবেক সংসদ সদস্য এ মুকিত খানের শারীরিক খোঁজখবর নিতে বাসায় গেলেন নেতৃবৃন্দ ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় বাণিজ্য মেলা বন্ধের দাবিতে স্মারকলিপি

মরহুম বাদশা আহমদ-এর স্মরণে আয়োজিত ‘বাদশা স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট নগরীর ৮নং ওয়ার্ডের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল খেলার মাঠে হাসপাতালের জুনিয়র স্টাফদের উদ্যোগে প্রয়াত সিকিউরিটি স্টাফ মরহুম বাদশা আহমদ-এর স্মরণে আয়োজিত ‘বাদশা স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ’ সফলভাবে সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার বিকালে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল খেলার মাঠে প্রীতি ফুটবল ম্যাচটি হাসপাতালের জুনিয়র স্টাফ বনাম সিকিউরিটি স্টাফ দলের মধ্যে অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ২–০ গোলে হাসপাতালের জুনিয়র স্টাফ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ রাশেদুল হাসান চৌধুরী শাকির ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফবৃন্দ, স্থানীয় রাজনীতিক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার সম্মানিত ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন মরহুম বাদশা আহমদের বড় ভাই হেলাল আহমদসহ নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা।

মরহুম বাদশা আহমদের স্মৃতিকে সম্মান জানিয়ে এমন একটি সুন্দর আয়োজন করায় হাসপাতালের জুনিয়র স্টাফদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। মরহুম বাদশা আহমদের স্মৃতি আমাদের মাঝে চির অম্লান হয়ে থাকুক। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain