শিরোনাম :
খেলা-ধুলায় এগিয়ে যাক তরুণ প্রজন্ম-আফসর খান পোশাক খাতে অস্থিরতা সৃষ্টিকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হত্যা: প্রধান আসামি আমিন গ্রেপ্তার সুনামগঞ্জে বিদ্যুতের লাইন থেকে ছড়িয়ে পড়া আগুনে পুড়ল ১৫ বসতঘর তিন সপ্তাহ ধরে মজুরি বন্ধ, বিপাকে ৪ চা বাগানের শ্রমিকেরা সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে: সিলেটে রিজভী সিলেটেও চারদিন গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটতে পারে, জানালো জালালাবাদ গ্যাস হবিগঞ্জে পিকআপ-কাভার্ড ভ্যান সংঘর্ষ, নিহত ১ শ্রমিকদের আন্দোলনে পরাজিত শক্তির উসকানি রয়েছে:সিলেটে রিজভী দৃষ্টিশক্তি নেই, তবু এইচএসসিতে জিপিএ-৫ সিলেটের মৌমির

চতুর্থবারের মতো প্রকাশ্যে গোনা হচ্ছে সিলেট হযরত শাহজালালের (র.) মাজারের দানবাক্সে টাকা

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: চতুর্থবারের মতো প্রকাশ্যে গোনা হচ্ছে হযরত শাহজালালের (র.) মাজারের টাকা। এবারও ভক্তদের অনুদান মিলেছে বস্তা বস্তা নগদ টাকা। সেই টাকা গোনা হচ্ছে ৪টি ডিজিটাল মেশিনে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে দানবাক্স ও ডেকচিগুলোর তালা খোলা হয়। এরপর কয়েকটি বস্তায় টাকাগুলো নিয়ে রাখা হয় মাজার প্রাঙ্গণে।

 

দুপুর সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত টাকা গণনার কাজ চলছিল।

সকালে তালা খোলার সময় সিলেটের জেলা প্রশাসকসহ মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে গঠিত কমিটির সদস্য রেজাউল হাসান কয়েস লোদী, সচেতন নাগরিকবৃন্দ এবং সিলেটে কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে প্রথম দফায় গত ২২ জুন, এরপর যথাক্রমে ১৫ জুলাই ও ১৫ আগস্ট মাজারের দানবাক্স ও ডেকচিগুলো খুলে প্রকাশ্যে ভক্তদের দানের টাকা গোনা হয়েছিল।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain