শিরোনাম :
সিলেটবাসীকে ৩ সুখবর দিলেন মন্ত্রী মুক্তাদির পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণ বাধ্যতামূলক ও নিশ্চিত করার দাবীতে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রী বরাবরে স্মারকলিপি ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিনের মতবিনিময় সভা সিলেটে হারিয়ে যাওয়া অর্ধশতাধিক মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত আওয়ামী সন্ত্রাসী নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে হস্তান্তর আরিফুলের হকের সুপারিশে স্থগিত হলো বিএনপির যে ইউনিটের কার্যক্রম ভূমধ্যসাগরে নি খোঁ জ মাধবপুরের ৬ যুবক, ১৫ দিনেও মেলেনি সন্ধান

সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষকে নিরাপত্তা দেওয়ার অভিব্যক্তি প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে আইসিটি মন্ত্রণালয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে কোনো অন্যায় শিকার বা ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য সুনির্দিষ্ট সুরক্ষা ব্যবস্থা রাখার প্রস্তাব এসেছে।’

প্রস্তাব অনুযায়ী, কোনো সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা বা গ্রেফতার করতে হলে তার আগে আদালতের অনুমতি নিতে হবে। এছাড়া, আপিল নিষ্পত্তির জন্য সময়সীমা নির্ধারণেরও কথা রয়েছে।

সামাজিক সুরক্ষার বিষয়ে জোর দিয়ে তিনি বলেন, ‘সাইবার অপরাধ রোধ করা এবং তরুণ সমাজকে এর কুপ্রভাব থেকে রক্ষা করাই এই আইনের মূল লক্ষ্য। আমাদের দেশীয় সংস্কৃতি ও আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি সমৃদ্ধ আইন তৈরি করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’

সাইবার সুরক্ষা আইন পাসের বিষয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘তাড়াহুড়ো করে আইন পাস করব না। আলাপ-আলোচনা হবে, বিরোধী দল-সরকারি দল সবাই আলোচনা করবে। এছাড়া, সংসদের বাইরেও আশা করি বিভিন্ন রকমের সেমিনার-সিম্পোজিয়াম আপনারা করবেন, সেখান থেকেও মতামত আসবে।’

তিনি বলেন, ‘আমরা এমন একটা আইন করতে চাই, যে আইনের মাধ্যমে আমরা সমাজের সর্বস্তরের মানুষকে রক্ষা করতে পারি। বিশেষ করে আমাদের যুবসমাজ। যারা এই সাইবার স্পেস ব্যবহার করে বিভিন্ন অপরাধ সংঘটন করছে এবং সমাজে সেটা মারাত্মক আকারে সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে যাচ্ছে, সেখান থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে।’

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘সামাজিক সুরক্ষা, স্যোশাল ও রিলিজিয়াস হারমোনি এবং পারিবারিক বন্ধন- সবকিছুকে টিকিয়ে রাখতে হবে। আমাদের কালচার এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সঙ্গে মিলিয়ে আইনটা করতে চাই।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain