শিরোনাম :
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে বন্ধ সিলেট-হবিগঞ্জ রুটে বাস চলাচল ২০ বছরের কর্মজীবনের ইতি, সহকর্মীদের ভালোবাসায় সিকিউরিটি সেকশনের বাবুল এর বিদায় সংবর্ধনা সিলেটে দুর্ধর্ষ ডাকাত রাজু গ্রেপ্তার সিলেটে সুরমার তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধনকালে খন্দকার মুক্তাদির হবিগঞ্জে ফের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট থেকে সড়কপথে হবিগঞ্জ যাবেন বাণিজ্যমন্ত্রী,৬ লেনে উন্নীতের কাজ পরিদর্শন করবেন সিলেট মহানগর ১নং ওয়ার্ডে জামায়াতের গণসংযোগ ও পথসভা দূষণমুক্ত নগর গড়ার কাজে শিক্ষার্থীদের সামিল হতে বললেন সিসিক প্রশাসক সিলেটের এয়ারপোর্ট থেকে ইয়াবাসহ মা-ছেলে আটক সিলেটের সাংবাদিক তুহিনুল হক তুহিন আর নেই

২০ বছরের কর্মজীবনের ইতি, সহকর্মীদের ভালোবাসায় সিকিউরিটি সেকশনের বাবুল এর বিদায় সংবর্ধনা

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল এর সিকিউরিটি সেকশনের দীর্ঘ ২০ বছরের নিষ্ঠাপূর্ণ কর্মজীবনের ইতি টেনে বিদায় নিলেন সিকিউরিটি সেকশনের সদস্য প্রিয় মুখ আজির উদ্দীন বাবুল। তাঁর এই অবসর গ্রহণকে স্মরণীয় করে রাখতে সহকর্মীরা মিলে একটি আবেগঘন বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সহকর্মীদের ভালোবাসা ও শ্রদ্ধায় সিক্ত হন তিনি। দীর্ঘ দুই দশক ধরে প্রতিষ্ঠানের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় তাঁর অবদানকে সবাই গভীরভাবে স্মরণ করেন।

আজ বুধবার ৩০ শে সেপ্টেম্বর রাতে কর্মজীবন থেকে অবসর গ্রহণ করলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল এর সিকিউরিটি সেকশনের আজির উদ্দীন বাবুল।

এসময় বক্তরা বলেন “আপনার কর্মজীবনের গৌরবময় ২০ বছর পূর্ণ করে এই বিদায়লগ্নে আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন ও শ্রদ্ধা। আপনার দীর্ঘদিনের এই পথচলা, সততা এবং দক্ষ নেতৃত্ব আমাদের সবার জন্য একটি বড় অনুপ্রেরণা। আমাদের প্রতিষ্ঠানকে আজকের এই অবস্থানে নিয়ে আসার পেছনে আপনার অবদান অবিস্মরণীয়। আপনার এই চলে যাওয়া আমাদের জন্য এক বড় শূন্যতা তৈরি করবে। আপনার অবসর জীবন আনন্দময় ও সুস্বাস্থ্যের হোক, এই কামনা করি।”

এসময় উপস্থিত ছিলেন, সিকিউরিটি সেকশনের ইনচার্জ সার্জেন ইব্রাহিম আলী, সদস্য রাকেন, রবিউল হাসান, শাহজাহান আহমদ লালন,
হোসেন খান, বাহার উদ্দিন,হোসাইন মোহাম্মদ, পবিত্র কোরআন তেলাওয়াত করেন মওলানা কাইয়ুম আহমদসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain