শিরোনাম :
সিলেটবাসীকে ৩ সুখবর দিলেন মন্ত্রী মুক্তাদির পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণ বাধ্যতামূলক ও নিশ্চিত করার দাবীতে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রী বরাবরে স্মারকলিপি ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিনের মতবিনিময় সভা সিলেটে হারিয়ে যাওয়া অর্ধশতাধিক মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত আওয়ামী সন্ত্রাসী নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে হস্তান্তর আরিফুলের হকের সুপারিশে স্থগিত হলো বিএনপির যে ইউনিটের কার্যক্রম ভূমধ্যসাগরে নি খোঁ জ মাধবপুরের ৬ যুবক, ১৫ দিনেও মেলেনি সন্ধান

হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, সিসিইউতে চিকিৎসাধীন

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :::  দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আতাউর রহমান আতা গুরুতর অসুস্থ হয়ে সিলেটের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (০৩ অক্টোবর) বিকেল ৩টায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত নগরীর সোবহানীঘাটস্থ ইবনে সিনা হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাঁকে দ্রুত হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন আছেন।
সিলেটের জ্যেষ্ঠ ফটো সাংবাদিক আতাউর রহমান আতার হঠাৎ অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিক সমাজ, বিভিন্ন পেশাজীবী সংগঠন ও সুহৃদদের মাঝে গভীর উদ্বেগের সৃষ্টি হয়। পরিবারের পক্ষ থেকে তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন তাঁর স্বজনেরা।-বিজ্ঞপ্তি

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain