শিরোনাম :
সিলেটবাসীকে ৩ সুখবর দিলেন মন্ত্রী মুক্তাদির পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণ বাধ্যতামূলক ও নিশ্চিত করার দাবীতে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রী বরাবরে স্মারকলিপি ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিনের মতবিনিময় সভা সিলেটে হারিয়ে যাওয়া অর্ধশতাধিক মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত আওয়ামী সন্ত্রাসী নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে হস্তান্তর আরিফুলের হকের সুপারিশে স্থগিত হলো বিএনপির যে ইউনিটের কার্যক্রম ভূমধ্যসাগরে নি খোঁ জ মাধবপুরের ৬ যুবক, ১৫ দিনেও মেলেনি সন্ধান

সিলেট ওসমানীনগরে ফের সড়ক দুর্ঘটনা, নিহত ২

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট-ঢাকা মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ ওসমানীনগরে ফের দুর্ঘটনা ঘটেছে। এবার অ্যাম্বুলেন্স, হাইয়েস মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৬ ছয়জন।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের চাঁনপুর গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স(ঢাকা মেট্রো-চ৭১-২৯৪৯) ও সিলেটগামী একটি হাইয়েস মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-চ-১৯-৫০৫৩) শেরপুরগামী (সুনামগঞ্জ-থ-১১-৪৮৪৪) একটি সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই হাইয়েস এর যাত্রী চাঁদপুর জেলার সদর উপজেলার মহামায়া গ্রামের সুহেল আহমদ(৪৭) নিহত হন। এই ঘটনায় ৬জনকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চাঁদপুর জেলার মতলব দক্ষিন উপজেলার খায়রুল ইসলামকে (৪৭) মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

শেরপুর হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করার পর একজনকে মৃত ঘোষনা করেছেন চিকিৎসক। এর আগে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত তিনটি গাড়ি জব্দ করা হয়েছে।

এই বিষয়ে আইনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain