শিরোনাম :
স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু জাফলংয়ে মৎস্য অভয়াশ্রম রক্ষায় সচেতনতামূলক সভা গাড়ির ফিটনেস নবায়ন করতে দালালকে ৩৭০০ টাকা, সিলেট বিআরটিএতে গিয়ে যা দেখলো দুদক ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুরওয়ালা অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে জালালাবাদ রোটারি ক্লাবের শোকসভা তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আবুল কাহের চৌধুরী শামীম সিলেটে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার পলি খানমের শ্রদ্ধেয় মাতা আম্বিয়া খাতুনের মৃত্যুতে অগ্রণী তরুণ সংঘ শোক প্রকাশ

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় সার্কিট হাউসে মন্ত্রীর সাথে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

 

এ সময় নবগঠিত কমিটির নেতারা মন্ত্রীর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান। সাক্ষাৎকালে সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় মন্ত্রী মহোদয় নবগঠিত কমিটির নেতৃবৃন্দের নেতৃত্বে সিলেট জেলা মুক্তিযোদ্ধা দল আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

 

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা ও সহযোগিতা কামনা করেন। সাক্ষাতে উপস্থিত ছিলেন, সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের নবগঠিত কমিটির সভাপতি অধ্যাপক লে. মোঃ মনিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন ভূঁইয়া মিন্টু, সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন আহমেদ শিহাব, ১ম যুগ্ম সম্পাদক রায়হাদ বকস, সাংগঠনিক সম্পাদক মো: ওয়াহিদুল ইসলাম বাবুসহ বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, সিলেট জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain