শিরোনাম :
সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু জাফলংয়ে মৎস্য অভয়াশ্রম রক্ষায় সচেতনতামূলক সভা গাড়ির ফিটনেস নবায়ন করতে দালালকে ৩৭০০ টাকা, সিলেট বিআরটিএতে গিয়ে যা দেখলো দুদক ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুরওয়ালা অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে জালালাবাদ রোটারি ক্লাবের শোকসভা তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আবুল কাহের চৌধুরী শামীম সিলেটে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার পলি খানমের শ্রদ্ধেয় মাতা আম্বিয়া খাতুনের মৃত্যুতে অগ্রণী তরুণ সংঘ শোক প্রকাশ তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান

দীর্ঘ ৩৫ বছর ধরে কবরেই ‘ঘরবাড়ি’

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের প্রাণকেন্দ্র কাঠ বাজার এলাকা। চারপাশে সারি সারি কবর। সন্ধ্যার পর সাধারণ মানুষ যেখানে কবরস্থানের পাশ দিয়ে হাঁটতেও ভয় পান, সেখানে দীর্ঘ ৩৫ বছর ধরে কবরের উপরেই বসবাস করছেন ৬০ বছর বয়সী এক গৃহহীন ব্যক্তি। প্রায় ৫০ বছরের পুরোনো একটি কবরকে নিজের আশ্রয়স্থল বানিয়ে নিয়েছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, এক সময় ওই ব্যক্তি জগন্নাথপুর পৌর শহরের বিভিন্ন রাস্তায় রাত কাটাতেন। নিরাশ্রয় অবস্থায় একপর্যায়ে আশ্রয়ের জন্য বেছে নেন কাঠ বাজার কবরস্থান। এরপর কেটে গেছে প্রায় দুই দশক। একটি কবরের উপরেই এখন তার থাকা-খাওয়া ও ঘুমানোর ব্যবস্থা।

স্থানীয় বাসিন্দারা জানান, কবরস্থান থেকে বাইরে বের হওয়ার সময়ও তিনি সতর্ক থাকেন। যাতে তাকে হঠাৎ দেখে কেউ ভয় না পান।

বিষয়টি নজরে আসার পর ৭ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা ও ব্যারিস্টার মরহুম আব্দুল মতিনের ছেলে মির্জা স্বপন আহমেদ ওই কবরের ওপর টিনের ছাউনি করে দেন। এতে রোদ-বৃষ্টির হাত থেকে কিছুটা হলেও রক্ষা পান ওই ব্যক্তি।

​এ বিষয়ে মির্জা স্বপন আহমেদ বলেন, ‘তিনি দীর্ঘ ৩৫ বছর ধরে আমার বাবা ব্যারিস্টার আব্দুল মতিনের কবরের উপরে বসবাস করছেন। মেঘ-বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে আমি কবরের ওপর টিনের ছাউনি দিয়ে দিয়েছি। তিনি সবসময় এখানেই থাকেন। দূর-দূরান্ত থেকে বহু মানুষ তাকে দেখতে আসেন। তবে তিনি সবার হাত থেকে খাবার বা উপহার নেন না। কেবল নিজের ইচ্ছে হলেই নেন।

​মরহুম আব্দুল মতিনের স্বজনরা জানান, ‘তিনি একজন সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক মানুষ। কবরস্থানের কোনো ক্ষতি তিনি করেন না, তাই তাকে সেখানে থাকতে দেওয়া হয়েছে।

জগন্নাথপুর গ্রামের আব্দুল জলিল বলেন, ৩৫ বছর আগে মরহুম আব্দুল মতিনের বাড়ির সামনে তার কবরস্থান ও একটি তালগাছ ছিলো। সেই সময় মানুষের চলাফেরা ছিল না। তখন থেকে এই লোকটি এই জায়গায় বসবাস করে আসছে। অনেক বৃষ্টি ঝড় তুফানের সময়ও তিনি এখান থেকে যাননি। অনেকদিন পর আব্দুল মতিন এর ছেলে মির্জা স্বপন টিন দিয়ে উপরের ছাউনি দিয়ে দেন। তার মূল বাড়ি ময়মনসিংহে।

​কবরের উপরে বাস করা প্রসঙ্গে ওই ব্যক্তি বলেন, ‘একদিন তো মরতেই হবে, তখন তো এই কবরই শেষ ঠিকানা। তাই কবরে ঘুমাতে আমার আর ভয় লাগে না।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain