শিরোনাম :
সিলেটে বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনার জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে সিলেটের হোটেল থেকে কক্সবাজারের সাবেক এমপি বদির ছেলে-দুই ভাইসহ আটক ৪ আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে সিলেটে বিএনপির বিশাল শো-ডাউন স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু জাফলংয়ে মৎস্য অভয়াশ্রম রক্ষায় সচেতনতামূলক সভা গাড়ির ফিটনেস নবায়ন করতে দালালকে ৩৭০০ টাকা, সিলেট বিআরটিএতে গিয়ে যা দেখলো দুদক ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুরওয়ালা

জানুয়ারি থেকে ৫ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: আগামী বছরে পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। এর মধ্যে রোজার আগে প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি এবং রোজার পরে তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে ও পঞ্চম ধাপে ২৭ মে হবে ভোট।

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারণ সংক্রান্ত সভা শেষে ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ জানান।

তিনি আরও জানান, সব জেলায় একইসঙ্গে নির্বাচনী কার্যক্রম শুরু হবে। নির্বাচনের অন্তত ছয় সপ্তাহ আগে তফসিল ঘোষণার প্রস্তুতি নেবেন জেলা নির্বাচন কর্মকর্তারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলাদা বৈঠক করে নির্বাচনী প্রস্তুতি চূড়ান্ত করা হবে।

এর আগে, গত ১৭ সেপ্টেম্বর ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছিলেন, আগামী বছরের ৬ জুনের মধ্যে সব ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করতে চান তারা।

এদিকে, ইউপি নির্বাচনের জন্য চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত নারী সদস্য পদের জন্য মোট ৪২টি নির্বাচনী প্রতীক চূড়ান্ত করেছে ইসি। গত ১৭ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনে এসব প্রতীক প্রকাশ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain