শিরোনাম :
সিলেটবাসীকে ৩ সুখবর দিলেন মন্ত্রী মুক্তাদির পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণ বাধ্যতামূলক ও নিশ্চিত করার দাবীতে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রী বরাবরে স্মারকলিপি ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিনের মতবিনিময় সভা সিলেটে হারিয়ে যাওয়া অর্ধশতাধিক মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত আওয়ামী সন্ত্রাসী নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে হস্তান্তর আরিফুলের হকের সুপারিশে স্থগিত হলো বিএনপির যে ইউনিটের কার্যক্রম ভূমধ্যসাগরে নি খোঁ জ মাধবপুরের ৬ যুবক, ১৫ দিনেও মেলেনি সন্ধান

মানবিক সহমর্মিতায় টিটন দাসের পরিবারের পাশে আজিজ খান সজিব

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট নগরীর ৮নং ওয়ার্ডের করেরপাড়া নিবাসী স্বর্গীয় টিটন দাসের পরিবারের খোঁজখবর নিতে এবং তাঁদের প্রতি সহমর্মিতা প্রকাশ করতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের হাতে উপহারস্বরূপ নগদ অর্থ তুলে দেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আজিজ খান সজিব।

এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ছালেক আহমদ, ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তারেক মিয়া, সিলেট মহানগর শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য ও জালালাবাদ থানা শ্রমিক দলের সদস্যসচিব আনোয়ার হোসেন, ভাটি বাংলা অগ্রদূত যুব সংঘের সদস্যসচিব ও ৮নং ওয়ার্ড বিএনপির পাড়া কমিটির সদস্য সুশাংক দাস শংকর, শেখ সাক্কুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় আজিজ খান সজিব বলেন, “টিটন দাস আমাদের এলাকারই সন্তান ছিলেন। ২০২৪ সালে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনি প্রাণ হারান। তাঁর পরিবারের এই কঠিন সময়ে পাশে দাঁড়ানো এবং তাঁদের সঙ্গে সহমর্মিতা ভাগ করে নেওয়ার ক্ষুদ্র প্রয়াস হিসেবেই আমাদের এই উদ্যোগ।

তিনি আরও বলেন, ইনশাআল্লাহ, পূজার পর টিটন দাসের স্ত্রীর কর্মসংস্থানের যে ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।”মানবিকতা, সহমর্মিতা ও পারস্পরিক সম্প্রীতির বন্ধন অটুট থাকুক

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain