শিরোনাম :
সিলেটে বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনার জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে সিলেটের হোটেল থেকে কক্সবাজারের সাবেক এমপি বদির ছেলে-দুই ভাইসহ আটক ৪ আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে সিলেটে বিএনপির বিশাল শো-ডাউন স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু জাফলংয়ে মৎস্য অভয়াশ্রম রক্ষায় সচেতনতামূলক সভা গাড়ির ফিটনেস নবায়ন করতে দালালকে ৩৭০০ টাকা, সিলেট বিআরটিএতে গিয়ে যা দেখলো দুদক ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুরওয়ালা

কালী পূজা উপলক্ষে পটকা বর্জন ও বিক্রি বন্ধের দাবিতে সিসিক প্রশাসককে পূজা উদযাপন ফ্রন্টের স্মারকলিপি

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: আসন্ন কালী পূজা উপলক্ষে সিলেট সিটি করপোরেশন এলাকায় বিপজ্জনক বিস্ফোরক পটকা বর্জন, ক্রয়-বিক্রি বন্ধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট জেলা ও মহানগর।
রোববার (০১ নভেম্বর) দুপুর ১২টায় সংগঠনটির জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ সিসিক প্রশাসকের হাতে এ স্মারকলিপি তুলে দেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আগামী ০৮ নভেম্বর রবিবার সনাতন ধর্মাবলম্বীদের কালী পূজা অনুষ্ঠিত হবে। পূজা উপলক্ষে সিলেট মহানগরীর বিভিন্ন পয়েন্টে বিশেষ করে মহাজনপট্টি ও বন্দরবাজার এলাকায় প্রকাশ্যে ক্ষতিকর বিস্ফোরক পটকা বিক্রি করা হয়, যা অতি সহজে সর্বসাধারণের হাতে পৌঁছে যায় এবং জনজীবনে বিরক্তি ও নিরাপত্তার হুমকি সৃষ্টি করে।
এ লক্ষ্যে সিসিক প্রশাসকের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে মহাজনপট্টি, বন্দরবাজারসহ নগরীর বিভিন্ন স্থানে নিষিদ্ধ ও বিপজ্জনক পটকা বিক্রির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট মহানগর শাখার আহ্বায়ক অর্জুন ঘোষ, সদস্য সচিব উজ্জ্বল রঞ্জন চন্দ, যুগ্ম আহ্বায়ক দিলীপ কুমার চন্দ, সিলেট জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক অর্পণ ঘোষ, জালালাবাদ থানার আহ্বায়ক বিদ্যুৎ রঞ্জন দাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিশ্বজিৎ সরকার এবং সদস্য সচিব রাহুল সেন সৌরভ সহ জেলা ও মহানগর পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain