শিরোনাম :
স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু জাফলংয়ে মৎস্য অভয়াশ্রম রক্ষায় সচেতনতামূলক সভা গাড়ির ফিটনেস নবায়ন করতে দালালকে ৩৭০০ টাকা, সিলেট বিআরটিএতে গিয়ে যা দেখলো দুদক ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুরওয়ালা অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে জালালাবাদ রোটারি ক্লাবের শোকসভা তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আবুল কাহের চৌধুরী শামীম সিলেটে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার পলি খানমের শ্রদ্ধেয় মাতা আম্বিয়া খাতুনের মৃত্যুতে অগ্রণী তরুণ সংঘ শোক প্রকাশ

সিলেটে ৩৩ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেটে ৩৩ লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) রাতে সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ও ১৯ বিজিবি।অনলাইন সংবাদপত্র

 

বিজিবি জানায়, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধিন মিনাটিলা, সংগ্রাম, তামাবিল, প্রতাপপুর, দমদমিয়া, উৎমা বিওপির সদস্যরা নিজেদের এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গরু, মহিষ, কম্বল, চকোলেট ও সুপারির চালান জব্দ করে।

এসব পণ্যের সিজার মূল্য ধরা হয়েছে ২২ লাখ ৬৭ হাজার ৫শ’ টাকা।

 

এদিকে বিজিবি ১৯ ব্যাটালিয়ন জানিয়েছে, রবিবার রাতে এ ব্যাটালিয়নের আওতাধীন গুয়াবাড়ি বিওপির একদল সদস্য জৈন্তাপুরের গুয়াবাড়ি সীমান্ত এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ১৩টি ভারতীয় গরু জব্দ করতে সক্ষম হয়। গরুগুলোর সিজার মূল্য ধরা হয়েছে ৬ লাখ ৫০ হাজার টাকা।

 

এছাড়াও সুরইঘাট বিওপির একদল সদস্য সোনাতনপুঞ্জিতে অভিযান চালিয়ে ৬০ কেজি ভারতীয় জিরা, ৩ হাজার ৩২০ প্যাকেট পাতার বিড়ি ও ১টি অটোরিকশা জব্দ করতে সক্ষম হয়।

এসব পণ্যের সিজার মূল্য ধরা হয়েছে ৪ লাখ ২১ হাজার টাকা।

 

এসব পণ্যের ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বিজিবি ৪৮ ব্যাটালিয়ন ও বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়কবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain