শিরোনাম :
সিলেটে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রামে বৃক্ষরোপণ, কৃষক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের এক যুগ পূর্তি উৎসব উদযাপন সিলেট সীমান্তে একাধিক শটগান গুলিসহ মাদকদ্রব্য জব্দ প্রেমের প্রস্তাবের জেরে মহববত আলীকে হত্যা,স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৪ পীর সাহেব চরমোনাই সিলেট আসছেন, মেয়র প্রার্থী ঘোষণা করবেন শুক্রবার তাঁতীদল কোতোয়ালী থানা শাখার ১০৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন ভারতে অনুপ্রবেশের চেষ্টা, সিলেট এসআরবির জালে ৮ আটক একযোগে পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে সচেতনতা বৃদ্ধি ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন সিলেটে ভাতিজার দায়ের কোপে চাচা নিহত

সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের এক যুগ পূর্তি উৎসব উদযাপন

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: উৎসবমুখর পরিবেশে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের এক যুগ পূর্তি উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটা ও বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের চেয়ারম্যান ও মহিবুর রহমান ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মহিবুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের রেক্টর জনাব সালমা খানম চৌধুরী, অধ্যক্ষ মোহাম্মদ জুয়েল মিয়া (অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট, বাংলাদেশ বিমান বাহিনী) এবং সিলেট কমার্স কলেজের অধ্যাপক সৈয়দ আব্দুল ওয়াদুদ।

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ মহিবুর রহমান সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে গত এক যুগের শিক্ষা কার্যক্রম, অগ্রগতি ও বিভিন্ন সাফল্যের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, একটি স্বপ্ন ও লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠান ইতোমধ্যে শিক্ষা ও শিক্ষার্থীদের সাফল্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এ ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে আরও ভালো ফলাফল ও সাফল্য অর্জনের জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের মেধা, মনন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বক্তারা কলেজের শিক্ষা কার্যক্রমের ধারাবাহিক অগ্রগতি এবং ভবিষ্যৎ সম্ভাবনার কথা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের সাফল্য ও প্রতিষ্ঠানের সুনাম আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

কেক কাটা, বেলুন উড্ডয়ন এবং আনন্দঘন পরিবেশে আয়োজিত এ উৎসবে কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। শিক্ষার্থী ও উপস্থিত অতিথিদের আনন্দ-উচ্ছ্বাসে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয়।

এক যুগের পথচলা অতিক্রম করে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ আগামী দিনগুলোতে মানসম্মত বিজ্ঞান শিক্ষার প্রসার এবং দক্ষ, সৃজনশীল ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain