শিরোনাম :
প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন সিলেটের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ শাহীন কুরানিক এডুকেয়ার দাখিল মাদ্রাসা শামিমাবাদের অভিভাবক সমাবেশ সিলেটে মহান রুশ বিপ্লব বার্ষিকীতে লাল পতাকা র‌্যালি সমাবেশ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার নানা কর্মসূচি পালন অসুস্থ প্রবাসীকল্যাণমন্ত্রীকে দেখতে হাসপাতালে জামায়াত নেতৃবৃন্দ দেশে অভূতপূর্ব পরিবর্তন এনেছিলেন জিয়াউর রহমান: বাণিজ্যমন্ত্রী মাসুক বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসীল ঘোষণা, ৩০ নভেম্বর নির্বাচন সিলেটে ডেন্টাল হাব ও বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা হবে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে এসে হঠাৎ অসুস্থ প্রবাসীকল্যাণ মন্ত্রী, হাসপাতালে ভর্তি সিলেটে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রামে বৃক্ষরোপণ, কৃষক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন সিলেটের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ শাহীন

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে সিলেট বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশের পুরস্কার ও সম্মাননা গ্রহণ করেছেন বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য শাহীন আহমদ।

 

শনিবার (৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বাংলাদেশ গ্রাম পুলিশ মহাসমাবেশে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, দ্রুত তথ্য আদান-প্রদান এবং তৃণমূল পর্যায়ে সরকারি সেবা পৌঁছে দিতে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

 

শাহীন আহমদের এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার। তিনি বলেন, এ স্বীকৃতি বিয়ানীবাজার উপজেলার জন্য গর্বের। তাঁর সততা ও নিষ্ঠা অন্য গ্রাম পুলিশ সদস্যদেরও দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে।
শাহীন আহমদ বলেন, এ পুরস্কার তাঁর দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। সাধারণ মানুষের সেবা ও আইনশৃঙ্খলা রক্ষায় আজীবন নিষ্ঠার সঙ্গে কাজ করতে সবার দোয়া চান তিনি।

 

মহাসমাবেশে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain