শিরোনাম :
সিলেটে স্লিপার বাসের বিরুদ্ধে অভিযান: লন্ডন-বেঙ্গলসহ ৫ প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা পুবালী ব্যাংকের উদ্যোগে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস মদিনা মার্কেট’ ক্যাম্পেইন শুরু প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার তৃতীয় প্রয়াণবার্ষিকীতে স্মরণসভা নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা-কিছু শর্ত  সিলেট বিভাগ গণদাবী পরিষদ পর্তুগাল শাখার মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে উৎসবমুখর পরিবেশে ‘পুসাগ গণিত অলিম্পিয়াড ২০২৬’ উদ্বোধিত গোয়াইনঘাটে মাধ্যমিক স্কুল ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশি নিহত, আছেন ‘সুনামগঞ্জের কয়েকজন’ সিলেটে ট্রিপল মার্ডার : পুলিশের তদন্ত সন্তোষজনক না হলে উচ্চতর তদন্তের দাবি জানাবেন সাত্তার-সুরাইয়ার সন্তানরা মাথিউড়া চা বাগানে গাছে ঝুলছিল যুবক-যুবতীর মরদেহ

সিলেট দক্ষিণ সুরমার সিলামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ২২৯ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ :: সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। হতাহত সবাই অটোরিকশা যাত্রী ছিলেন।

শুক্রবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে দক্ষিণ সুরমার সুলতানপুর-গহরপুর সড়কের সিলাম ইউনিয়নের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বালাগঞ্জ উপজেলার চরআলা গ্রামের হুরমত উল্লাহর ছেলে অটোরিকশা চালক বাবুল মিয়া ও একই উপজেলার গহরপুর এলাকার আমজাদ আলীর ছেলে মো. আনহার। মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন।

রেজাউল করিম জানান, বটতলা এলাকায় একটি ট্রাকের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। অটোরিকশায় নারী ও শিশুসহ ৬ জন ছিলেন। এর মধ্যে ঘটনাস্থলেই অটোরিকশা চালক বাবুল মিয়া ও যাত্রী মো. আনহার মারা যান। বাকি ৪ জনকে গুরুতর আহতাবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন, রেজাউল, সোনা মিয়া, রোজিনা ও আলআমীন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain