শিরোনাম :
সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল হবিগঞ্জে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট বোন নিহত মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন উৎফল বড়ুয়া কমলগঞ্জে বিএসএফের পুশইন করা দুই নারীসহ ৩ বাংলাদেশি আটক শান্তিগঞ্জ সমিতি সিলেট এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান শাহজালাল উপশহর হাই স্কুলে এসএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন সিলেটে বিভাগীয় বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন গোয়াইনঘাটে ৯ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

বড়লেখায় অর্থ আত্মসাতের ঘটনায় স্বামী-স্ত্রীর কারাদণ্ড

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ২৪৮ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ :: মৌলভীবাজারের বড়লেখায় প্রতারণা করে অর্থ আত্মসাতের ঘটনায় এক আইনজীবীর করা মামলায় স্বামী-স্ত্রীকে ৬ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

একইসঙ্গে তাদের ৭ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায়ও দিয়েছেন।

সম্প্রতি বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ জিয়াউল হক এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কুড়িগ্রাম পৌরসভার সরদারপাড়া এলাকার সৈয়দ মোল্লার ছেলে রিপন মোল্লা ও তার স্ত্রী জেলি খাতুন।

বুধবার বিকেলে বাদি পক্ষের আইনজীবী আফজাল হোসেন এই তথ্য নিশ্চিত করে বলেন, প্রতারণা করে অর্থ আত্মসাতের মামলায় পৃথক দুটি ধারায় আদালত রিপন মোল্লা ও তার স্ত্রী জেলি খাতুনকে ৬ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একইসঙ্গে তাদের ৭ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায়ও দেন আদালত। রায়ের সময় আসামিরা আদালতে ছিলেন না।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৭ সালে ১২ অক্টোবর বড়লেখা পৌরসভার বারইগ্রামের বাসিন্দা বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইনজীবী গোপাল দত্তের বাসায় জীপসাম বক্স ও লাইটিংসহ যাবতীয় ডিজাইনের কাজ ১ লাখ ২০ হাজার টাকায় সম্পাদনের চুক্তি করেন রিপন মোল্লা। চুক্তি অনুয়ায়ী অগ্রিম ৫০ হাজার টাকা রিপন মোল্লার স্ত্রী জলি খাতুন গ্রহণ করেন। কিন্তু পরে তারা কোনো কাজ না করে গা ঢাকা দেন। দীর্ঘদিন অপেক্ষার পর টাকা ফেরত না পেয়ে আইনজীবী গোপাল দত্ত ওই বছরের ১২ ডিসেম্বর আসামিদের আইনগত বিজ্ঞপ্তি পাঠান। এতে কোনো সাড়া না পাওয়ায় গোপাল দত্ত ২০১৮ সালে রিপন মোল্লা ও তার স্ত্রী জেলি খাতুনের বিরুদ্ধে আদালতে (সিআর-৩০/১৮(বড়) মামলা করেন। মামলার পর থেকেই আসামিরা পলাতক রয়েছেন।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain