শিরোনাম :
সিলেটে নাইট গার্ডের মরদেহ উদ্ধার, ১৩ শ্রমিক আটক মৌলভীবাজার সীমান্তে যে কারণে মোতায়েন১২ প্লাটুন বিজিবি মালনীছড়া চা বাগানে এসডিএম জগিং ক্লাবের আর্থিক সহায়তা উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব নিশ্চিতে কাজ করবে সিলেট আনসার ও ভিডিপি সুনামগঞ্জে বৃদ্ধ মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭,৮,৯,৩৭,৩৮ ও ৩৯নং ওয়ার্ডের তদারকি কমিটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭ ‘তদারকি কমিটি’ জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার সড়ক দুর্ঘটনা রোধে সিসিক প্রশাসকের সাথে নিসচা সিলেট মহানগরের মতবিনিময় সম্প্রীতির উৎসবে মানবিকতার ছোঁয়া, সিলেটে ৫০০ পরিবারের পাশে আজিজ খান সজিব

সিলেটে নাতির কোলে চড়ে ভোট দিলেন শতবর্ষী নানী!

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৩৫৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: রেনু বেগমের বয়স পেরিয়ে গেছে শত বছর। কিন্তু ভোটের প্রতি আগ্রহে ভাটা পড়েনি মোটেও। তাই তো নাতির কোলে চড়ে ভোট দিতে কেন্দ্রে এসেছিলেন তিনি।

আজ রোববার সকালে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নবারুণ উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে শতবর্ষী ওই বৃদ্ধাকে ভোট দিতে দেখা যায়।
আলাপকালে রেনু বেগম জানান, তার বয়স ১১০ বছর। ভোট দিতে তার ভালো লাগে। তাই এই বয়সে কষ্ট হলেও তিনি ভোটকেন্দ্রে এসেছেন।

নানীকে কোলে করে ভোটকেন্দ্রে নিয়ে আসা নাতি রেদওয়ান আহমদ বলেন, ‘নানী অনেক বয়স্ক মানুষ। কিন্তু ভোট এলেই আমাদের মতোই তার উৎসাহ বেড়ে যায়। কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য তিনি অপেক্ষা করতে থাকেন।’

তিনি বলেন, ‘এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনের কথা শুনে তিনি বলে রেখেছিলেন যে, ভোট দিতে যাবেন। হাঁটাচলা করতে তার কষ্ট হয়। তাই বাড়ি থেকে কোলে করে তাকে ভোটকেন্দ্রে নিয়ে এসেছি।’
এদিকে, সিলেটের প্রায় প্রতিটি কেন্দ্রেই ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। সকাল ৮টায় শুরু হওয়া ভোট এখন অবধি শান্তিপূর্ণভাবেই চলছে।

প্রসঙ্গত, সিলেট বিভাগের চারটি জেলায় আজ ৭৭টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ করা হচ্ছে। এর মধ্যে সিলেট জেলার দক্ষিণ সুরমা, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার ১৬টি ইউপি, সুনামগঞ্জের সদর ও শান্তিগঞ্জ উপজেলার ১৭টি ইউপি, মৌলভীবাজারের বড়লেখা ও কুলাউড়া উপজেলার ২৩টি ইউপি এবং হবিগঞ্জ জেলার সদর ও নবীগঞ্জ উপজেলার ২১টি ইউপিতে হচ্ছে নির্বাচন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain