শিরোনাম :
টাঙ্গুয়ার হাওরে হৃদরোগে আক্রান্ত হয়ে পর্যটকের মৃত্যু ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিলেটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন শরীয়াহ বিরোধী রায় বাতিলের দাবিতে সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষায় বেসরকারি স্কুলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে–এমপি এমরান আহমদ চৌধুরী সিলেটে পৃথক অভিযানে ‘ডাকাত’ ও ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদ-এর অভিষেক সম্পন্ন পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রংপুরে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সিলেট মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ইউনিটি ট্রাভেলস গ্রুপ-এর উদ্যোগে সিলেট ট্যুরিস্ট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫ হাজারেরও বেশি বাংলাদেশি রোমানিয়ার ভিসা পাচ্ছেন

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৩১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে ১৫ হাজারের বেশি বাংলাদেশিকে ভিসা দেবে রোমানিয়া। গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

গত বছর রোমানিয়ার কনস্যুলারদের একটি দল তিন মাস ঢাকায় অবস্থান করে প্রায় ৫ হাজার ৪০০ ভিসা দিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমওএফএ) মুখপাত্র সেহেলী সাবরিন সাপ্তাহিক ব্রিফিংয়ের সময় বলেন, মিশনটি সফলভাবে পরিচালিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কাছে একটি চিঠি দিয়ে তাকে আরেকটি কনস্যুলার মিশন পরিচালনার অনুরোধ জানিয়েছেন।।

তিনি আরও বলেন, ‘এরপর রোমানিয়া বাংলাদেশিদের ভিসা প্রদানের সুবিধার্থে মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসের জন্য ঢাকায় একটি কনস্যুলার মিশন চালানোর আগ্রহ প্রকাশ করেছেন।’

সেহেলী বলেন, ঢাকায় রোমানিয়ার কনস্যুলার মিশন পরিচালনার সব ব্যবস্থা পররাষ্ট্র মন্ত্রণালয় করছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain