শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

সিলেট অবৈধ পার্কিং ও অস্থায়ী দোকান সরাতে অভিযান

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ২১৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট নগরে জনদূর্ভোগ ও যানজট কমাতে সড়কের উপর অবৈধভাবে যাত্রী তোলা ও অবৈধ পার্কিং এবং অবৈধভাবে সড়কের উপর অস্থায়ীভাবে দোকানপাটের বিরুদ্ধে অভিযানে নেমেছে সিলেট জেলা প্রশাসন।

রোববার (৫ মার্চ) দুপুর ১২টার দিকে সিলেটের সার্কিট হাউজ সংলগ্ন ক্বিন ব্রিজ এলাকা ও সিলেট সরকারি পাইলট স্কুলে সড়কে পার্কিং করে রাখা ট্রাকসহ সকল ধরণের গাড়ি, পিকআপ ভ্যান ও ফুচকার দোকানে এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ব্যবসা ও বাণিজ্য শাখা, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. মাহবুবুল ইসলাম।

সিলেট জেলা বাস-ট্রাক মালিক সমিতির সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভার সিদ্ধান্ত অনুযায়ী এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ পার্কিং ও অস্থায়ী দোকান না বসাতে সতর্ক করা হয় এবং সার্কিট হাউজ ও ক্বিন ব্রিজ এলাকায় পার্কিংরত গাড়িগুলোকে সরিয়ে দেওয়া হয়।

এদিকে সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল সোমবার থেকে শহরের প্রধান প্রধান সড়কে অভিযান পরিচালনার পরিকল্পনা করছে প্রশাসন।

অভিযানের সময় সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশির, সিলেট সিটি করপোরেশনের একটি দল ও সিলেট মহানগর পুলিশের ভ্রাম্যমাণ দল সঙ্গে ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain