শিরোনাম :
শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক সেবা নিশ্চিতে ৫ অঞ্চলে ভাগ করা হলো সিলেট সিটি করপোরেশন বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ১১ জুলাই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর: উদ্বেগের কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী ফটো সাংবাদিক ইকবাল মনসুরের মৃত্যু বার্ষিকীতে বিপিজেএ সিলেটের দোয়া মাহফিল সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় মোঃ মোস্তাফিজুর রহমান সিলেটে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে মে দিবস উদযাপন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে সর্বধর্মীয় সম্প্রীতি র‍্যালি এবং মাতৃ সম্মাননা সম্পন্ন

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম, সাধারণ সম্পাদক এমদাদ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ২৭৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট মহানগর বিএনপির কাউন্সিলে সভাপতি পদে নাসিম হোসাইন এবং সাধারণ সম্পাদক পদে এমদাদ হোসেন চৌধুরী নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন সৈয়দ সাফেক মাহবুব।

শুক্রবার রাতে নগরীর রেজিস্ট্রারি মাঠে সিলেট মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের ভোট শেষে ফলাফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে নাসিম হোসাইন ১০৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সভাপতি পদে তার প্রতিদ্বন্দ্বি মিফতাহ সিদ্দিকী পেয়েছেন ৭৬৮ ভোট।

সাধারণ সম্পাদক পদে লড়ছেন বিজয়ী এমদাদ হোসেন চৌধুরী পেয়েছেন ১০৫৮ ভোট আর অপরপ্রার্থী সিটি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম পেয়েছেন ৭৭২ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে লড়েছেন ৪ প্রার্থী। বিজয়ী প্রার্থী সৈয়দ সাফেক মাহবুব পেয়েছেন ৬৫৯ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম নাচন পেয়েছেন ৬২৩ ভোট।

এর আগে দুপুর ২টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। চলে বিকেল ৫টা পর্যন্ত। কাউন্সিলের আগে সকালে সম্মেলনের উদ্বাধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সিলেট মহানগর বিএনপির সর্বশেষ সম্মেলন হয় ২০১৬ সালের ৭ জানুয়ারিতে। দীর্ঘ সাত বছর পর এই ইউনিটের সম্মেলন অনুষ্ঠিত হলো।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain