শিরোনাম :
এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

সিলেট-তামাবিল মহাসড়কে দুর্ঘটনায় আহত ৩

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ১৯১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার আসামপাড়া গুচ্ছগ্রাম এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জন মোটরসাইকেল আরোহী ও ১ জন পথচারী রয়েছেন।

গত (১৫ মার্চ) রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসামপাড়া গুচ্ছগ্রাম যাত্রী ছাউনি সংলগ্ন স্থানে মোটরসাইকেল দাঁড়ানো অবস্থায় ছিলো এসময় জাফলংগামী ট্রাক তাদেরকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহীসহ পথচারী ৩ জন গুরুতর আহত হন। স্থানীয় জনতা আহতদের উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর হাসপাতালে নিয়ে যান।

আহতরা হলেন আসামপাড়া গুচ্ছগ্রামের হানিফ মিয়ার পুত্র জয়নাল আবেদীন (২৭), সানু মিয়ার পুত্র আব্দুস সালাম (২৮) এবং তাহের মিয়ার পুত্র পথচারী সাইদুর রহমান (২২)। তাদের মধ্যে গুরুতর আহত জয়নাল আবেদীন ও আব্দুস সালামকে সিলেটে প্রেরণ করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এই ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স প্রেরণ করা হয়। স্থানীয় জনতার সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করার ব্যবস্থা করেছে। দুর্ঘটনায় কবলিত ট্রাক হাইওয়ে পুলিশের জিম্মায় আছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain