শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে সিলেটে বিএনপির বিশাল শো-ডাউন স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু জাফলংয়ে মৎস্য অভয়াশ্রম রক্ষায় সচেতনতামূলক সভা গাড়ির ফিটনেস নবায়ন করতে দালালকে ৩৭০০ টাকা, সিলেট বিআরটিএতে গিয়ে যা দেখলো দুদক ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুরওয়ালা অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে জালালাবাদ রোটারি ক্লাবের শোকসভা তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আবুল কাহের চৌধুরী শামীম সিলেটে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চাঁদপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ৪৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: চাঁদপুরে ঘুরতে এসে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুর ১টায় জেলার হাজিগঞ্জ উপজেলার কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বলাখাল ধেররা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সবাই কুমিল্লা চান্দিনার বেলাশর এলাকার বাসিন্দা। নিহতরা হলেন- বেলাশর এলাকার সুজন (৩০), মনির (৩৫) ও সোহাগ (৩৫)।

নিহতদের সাথে আসা রাহিম জানান, তারা দুপুর ১২টায় কুমিল্লা থেকে চাঁদপুর ঘুরতে আসার উদ্দেশ্যে রওনা হয়। ৬ জন দুটি মোটরসাইকেল যোগে তারা চাঁদপুরে আসছিলেন। পথিমধ্যে হাজীগঞ্জের দুর্ঘটনাস্থলে পৌঁছলে চাঁদপুর থেকে কুমিল্লাগামী একটি বোগদাদ বাস প্রথমে মোটরসাইকেলটিকে এক পাশ থেকে ধাক্কা মারে। এতে মোটরসাইকেলে থাকা ৩ যাত্রী রাস্তায় পড়ে যায়। এ সময় বাসটি তাদের উপর দিয়েই চলে যায়। ফলে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আমরা কিছু বুঝে উঠার আগেই এসে দেখি দুই জনের মরদেহ পড়ে আছে। তাদের উপর দিয়ে বাস চলে যাওয়ায় দুজনেরই মাথা থেঁতলে গেছে। একজন কিছুক্ষণ জীবিত থাকলেও অল্প সময়ের মধ্যে তার মৃত্যু হয়।

হাজিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুনুর রশীদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাজিগঞ্জ বাজার থেকে বাস এবং চালককে আটক করা হয়েছে। পুলিশ এখনো ঘটনাস্থলে রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain