শিরোনাম :
কুরানিক এডুকেয়ার দাখিল মাদ্রাসা শামিমাবাদের অভিভাবক সমাবেশ সিলেটে মহান রুশ বিপ্লব বার্ষিকীতে লাল পতাকা র‌্যালি সমাবেশ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার নানা কর্মসূচি পালন অসুস্থ প্রবাসীকল্যাণমন্ত্রীকে দেখতে হাসপাতালে জামায়াত নেতৃবৃন্দ দেশে অভূতপূর্ব পরিবর্তন এনেছিলেন জিয়াউর রহমান: বাণিজ্যমন্ত্রী মাসুক বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসীল ঘোষণা, ৩০ নভেম্বর নির্বাচন সিলেটে ডেন্টাল হাব ও বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা হবে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে এসে হঠাৎ অসুস্থ প্রবাসীকল্যাণ মন্ত্রী, হাসপাতালে ভর্তি সিলেটে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রামে বৃক্ষরোপণ, কৃষক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের এক যুগ পূর্তি উৎসব উদযাপন

স্কলার্সহোম মেজরটিলা কলেজ’র উদ্যোগে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ২৯৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, স্বাধীনতা শত সহস্র ত্যাগের বিনিময়ে পাওয়া অমূল্য ধন। রক্ত ত্যাগের পথে হেঁটে যে বাংলাদেশের পদযাত্রা, তা বৃথা যাওয়ার নয়, বাঙালি জাতি তার কাংখিত লক্ষ্যে পৌঁছুক, এই আমাদের একান্ত কামনা। আর স্বাধীনতা দিবসে প্রেরণা লক্ষ্য হোক, সমৃদ্ধ ও কাংখিত সোনার বাংলাদেশ। তিনি মুক্তিযুদ্ধের মহান সংগঠক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধে সকল শহিদ ও সভ্রম হারানো মা বোন এবং বীর সেনানীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।
তিনি (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজের উদ্যোগে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কলেজ অডিটোরিয়ামে সকাল ১১টায় জাতীয় সংগীত পরিবেশন ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। বাংলা বিভাগের প্রভাষক শাহাব উদ্দিন আহমেদের সঞ্চালনায় শুরু হয় আলোচনা অনুষ্ঠান। এতে স্বাগত বক্তব্য রাখেন কলেজ শাখার ইনচার্জ প্রভাষক রাজন সরকার। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জীববিজ্ঞান বিভাগের প্রভাষক জাহাঙ্গীর হোসেন এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন একাদশ শ্রেণির শিক্ষার্থী আবু বকর সিদ্দিক ইকবাল, জারিন ইয়াসমিন এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী প্রত্যয় রায় চৌধুরী। পরে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি। এতে উপস্থিত ছিলেন শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain