শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

সিলেটের সুরমা নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ২২৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের সুরমা নদীর কিনব্রিজের নিচে গোসল করতে নেমে এক যুবক নিখোঁজ হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। সোমবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কিনব্রিজের নিচে চাঁদনিঘাটস্থ সিঁড়িতে গোসল করতে গিয়ে এই ঘটনা ঘটে।

সিলেট সদরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র অফিসার বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জাহেদ আহমদ নামে এক ব্যক্তি কিনব্রিজ দিয়ে যাওয়ার পথে নদীতে ভাসমান অবস্থায় ওই যুবককে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে ফায়ার সার্ভিসকে জানান। পরবর্তীতে ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন বলেন, এক পথচারী নদীতে ভাসমান অবস্থায় কাউকে দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে আমাদেরকে অবগত করেন। পরে আমাদের ডুবুরিদল উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে এখনো তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। এখন পর্যন্ত পানিতে পড়া লোকের কোনো আত্মীয়স্বজন আমাদের সঙ্গে যোগাযোগ করেনি বা তার কোনো পরিচয় শনাক্ত করতে পারিনি। তবে আমরা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain