শিরোনাম :
শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক সেবা নিশ্চিতে ৫ অঞ্চলে ভাগ করা হলো সিলেট সিটি করপোরেশন বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ১১ জুলাই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর: উদ্বেগের কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী ফটো সাংবাদিক ইকবাল মনসুরের মৃত্যু বার্ষিকীতে বিপিজেএ সিলেটের দোয়া মাহফিল সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় মোঃ মোস্তাফিজুর রহমান সিলেটে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে মে দিবস উদযাপন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে সর্বধর্মীয় সম্প্রীতি র‍্যালি এবং মাতৃ সম্মাননা সম্পন্ন

১০ দফা দাবীতে সিলেট মহানগর বিএনপির অবস্থান কর্মসূচি শনিবার

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ২৩০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী
দুর্নীতির প্রতিবাদে এবং পূর্বঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবীতে সারা
দেশের ন্যায় সিলেটেও অবস্থান কর্মসূচীর আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয়
কর্মসূচীর অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আগামী শনিবার (১
এপ্রিল) বেলা ২টায় নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এক
অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সিলেট
বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার
আব্দুল মুক্তাদির। এছাড়া কর্মসূচীতে বিএনপির সিলেট বিভাগীয় ও স্থানীয়
শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
যথাসময়ে উপস্থিত থেকে উক্ত কর্মসূচিকে সফল করার জন্য মহানগরের ২৭টি
ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি
আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ
সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain