শিরোনাম :
সিলেটে স্কুলের পাশেই অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ব্লু বার্ডের শিক্ষক মুরাদ আহমদের স্টেলিন থারিয়াংকে ঘিরে প্রকাশিত প্রতিবেদন প্রত্যাহারের দাবি, গোয়াইনঘাটে বিএনপির সংবাদ সম্মেলন মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও এডহক কমিটির পরিচিতি সভা সিলেট গোলাপগঞ্জে সারজিসদের গাড়িতে হামলা, ‘ভুয়া ভুয়া’ স্লোগান সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময় জেলা প্রসাশকের সাথে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ এনসিপিকে হবিগঞ্জে ঢুকতে দেয়নি পুলিশ, কামাইছড়া তদন্ত কেন্দ্রে নিল মামলার আবেদন ৮নং ওয়ার্ডস্থ জালালিয়া এলকায় সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে মাদক ও ছিনতাই বিরোধী উঠান বৈঠক সম্পন্ন বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে: রেজাউল হাসান কয়েস লোদী নাইজেরিয়ার গ্রামে সশস্ত্র হামলায় নিহত ৩০

আবাসিক এলাকায় গ্যাস সংযোগ দিতে হাইকোর্টের রুল

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৪২২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: আবাসিক এলাকায় গ্যাস সংযোগ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আবাসিকে গ্যাস সংযোগ না দিয়ে টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছেন আদালত। এছাড়া আবাসিকে গ্যাস সংযোগ দিতে সরকারের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।
সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ওয়াজি উল্লাহ। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী ও আফরোজা সুলতানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

চার সপ্তাহের মধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ), পেট্রোবাংলার চেয়ারম্যান, গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাসের ব্যবস্থাপনা পরিচালক, কর্ণফুলীর ব্যবস্থাপনা পরিচালক ও বাখরাবাদের ব্যবস্থাপনা পরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ২৭ এপ্রিল বিদ্যুৎ, জালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জালানি ও খনিজ সম্পদ বিভাগের মাসিক সমন্বয় সভায় সিদ্ধান্ত হয়, আবাসিকে গ্যাস সংযোগ আর চালুর সুযোগ না থাকায় ডিমান্ড নোট এর পরিপ্রেক্ষিতে যারা টাকা জমা দিয়েছিলেন, তাদের ক্রস চেকের মাধ্যমে টাকা ফেরত দেওয়ার কার্যক্রম গ্রহণ করতে হবে।

সরকারের এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে চট্টগ্রাম গ্যাস, বিদ্যুৎ ও পানি গ্রাহক ঐক্যজোটের সভাপতি আলমগীর নূর ও মহাসচিব একেএম অলিউল্লাহ হক ও সাধারণ গ্রাহক মো. নুরুল আলম গত ৪ অক্টোবর হাইকোর্টে রিট দায়ের করেন।

রিটকারিদের আইনজীবী ওয়াজি উল্লাহ বলেন, আইনে বলা আছে ডিমান্ড নোটের (চাহিদাপত্র) পরিপ্রেক্ষিতে গ্যাস সংযোগের জন্য টাকা জমা নেওয়া হলে, নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের গ্যাস সংযোগ দিতে সরকার বাধ্য। কিন্তু টাকা জমা নেওয়ার পর নির্ধারিত সময় পার হয়ে গেলেও তাদের গ্যাস সংযোগ দেওয়া হয়নি। বরং তাদের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা আইনসম্মত নয়। এ কারণে বিষয়টি নিয়ে আমরা রিট দায়ের করি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain