শিরোনাম :
সিলেটে স্কুলের পাশেই অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ব্লু বার্ডের শিক্ষক মুরাদ আহমদের স্টেলিন থারিয়াংকে ঘিরে প্রকাশিত প্রতিবেদন প্রত্যাহারের দাবি, গোয়াইনঘাটে বিএনপির সংবাদ সম্মেলন মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও এডহক কমিটির পরিচিতি সভা সিলেট গোলাপগঞ্জে সারজিসদের গাড়িতে হামলা, ‘ভুয়া ভুয়া’ স্লোগান সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময় জেলা প্রসাশকের সাথে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ এনসিপিকে হবিগঞ্জে ঢুকতে দেয়নি পুলিশ, কামাইছড়া তদন্ত কেন্দ্রে নিল মামলার আবেদন ৮নং ওয়ার্ডস্থ জালালিয়া এলকায় সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে মাদক ও ছিনতাই বিরোধী উঠান বৈঠক সম্পন্ন বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে: রেজাউল হাসান কয়েস লোদী নাইজেরিয়ার গ্রামে সশস্ত্র হামলায় নিহত ৩০

সব সিটি করপোরেশনে শিক্ষার্থীদের হাফ ভাড়া

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৪০৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: রাজধানী ঢাকার শর্তে চট্টগ্রামসহ দেশের সব সিটি সার্ভিসে হাফ ভাড়া চালুর ঘোষণা দিয়েছেন পরিবহন মালিকরা। একই সঙ্গে আগামী ১১ ডিসেম্বর থেকে চট্টগ্রামে এ সিদ্ধান্ত কার্যকরের ঘোষণা দেওয়া হয়। তবে আন্তঃজেলা পর্যায়ে চলাচল করা গাড়িতে এ ধরনের সুবিধা পাবেন না শিক্ষার্থীরা।
আজ রবিবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এ ঘোষণা দেন।
খন্দকার এনায়েত উল্যাহ বলেন, হাফ ভাড়া নিয়ে ছাত্ররা অনেক দিন ধরে রাজপথে আন্দোলন করছে। তাদের দাবির পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে রাজধানীতে সিটি সার্ভিসে হাফ ভাড়া চালু করেছি। শিক্ষার্থীরা হাফ ভাড়া দিতে পারছে কি না, এ জন্য ঢাকায় ১০টি মনিটরিং টিম করা হয়েছে। আজ রবিবার চট্টগ্রামেও হাফ ভাড়া চালুর ঘোষণা দিচ্ছি। আগামী শনিবার (১১ ডিসেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এর আগে মালিকরা শ্রমিকসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে বসে তাদের করণীয় ঠিক করবেন।
তিনি বলেন, শুধু চট্টগ্রাম নয়ে, দেশের যেসব শহরে সিটি সার্ভিস রয়েছে, সেখানে হাফ ভাড়া প্রযোজ্য হবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের ছবিযুক্ত আইডি কার্ড প্রদর্শন করতে হবে। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত এ সুবিধা থাকবে। তবে শিক্ষার্থীদের ছুটি, সাধারণ ছুটি এবং সাপ্তাহিক বন্ধের দিন এ সুবিধা কার্যকর থাকবে না। এছাড়া সিটি সার্ভিস ছাড়া বিভিন্ন এলাকায় চলাচল করা গাড়িতে শিক্ষার্থীরা এ সুবিধা পাবেন না।
এনায়েত উল্যাহ বলেন, শিক্ষার্থীরা আমাদের সন্তান। তাদের দাবি আমরা পূরণ করলাম। এখন আমরা আশা করছি, তারা প্রতিষ্ঠানে ফিরে যাবে এবং তাদের পড়ালেখায় মনোনিবেশ করবেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain