শিরোনাম :
শাহজালালের মাজারে এবার মিলল ৮৮ লাখ ৯২ হাজার টাকা গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব চতুর্থবারের মতো প্রকাশ্যে গোনা হচ্ছে সিলেট হযরত শাহজালালের (র.) মাজারের দানবাক্সে টাকা সিলেটে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে বৃক্ষ পরিচর্যা মরহুম বাদশা আহমদ-এর স্মরণে আয়োজিত ‘বাদশা স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ সম্পন্ন সিলেটে পর্যটকদের হয়রানি, ৪ পুলিশ সদস্য বরখাস্ত সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন

গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৩ মে, ২০২৬
  • ২০৮ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট::: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মাস্টারপ্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত) এর অংশ হিসেবে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় দিনব্যাপী ডেটা শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী। যৌথভাবে কর্মশালা সঞ্চালনা করেন প্রকল্প পরিচালকের দপ্তরের জ্যেষ্ঠ পরিকল্পনাবিদ মুনাওয়ার সোহেল এবং শেলটেক-এর জ্যেষ্ঠ কনসালটেন্ট হিশাম উদ্দিন চিশতী।

কর্মশালায় বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী হাসিব আহামেদ এবং উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি। এছাড়া বিষয়ভিত্তিক উপস্থাপনা করেন শেলটেক-এর পরিকল্পনাবিদ মুস্তাকিম বিল্লাহ, শামস-নূর ইসলাম বাঁধন, সোহানুর রহমান শুভ ও রওনক আল মোতাকাব্বির চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, শাহাবুদ্দিন শিহাব, রফিকুল ইসলাম, মিনহাজ উদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য উপ-প্রকৌশলী ইউনুস আলী, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন, সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

কর্মশালায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক প্রতিনিধি ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। এতে উপজেলার উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও অবকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত শেয়ারিংয়ের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain