শিরোনাম :
সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন-এমপি এমরান চৌধুরী সিলেটে ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ময়লার স্তূপ থেকে প্রাণ ফিরছে নগরের আরেকটি পুকুরে সুনামগঞ্জে হাওরে নৌকাডুবিতে প্রাণ গেল একজনের, নিখোঁজ ৩ তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার সাথে মিফতাহ্ সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা আরিফুল্লাহ জেলিনের সন্ধান চেয়ে মায়ের সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে অভিযানে এক্সক্যাভেটর ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ সিলেটে স্কুলের পাশেই অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ব্লু বার্ডের শিক্ষক মুরাদ আহমদের

জাফলংয়ে ওয়ার্ড যুবলীগের উদ্যোগে শহীদ শেখ ফজলুল হক মনি’র ৮৩-তম জন্মদিন পালিত

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৩১৫ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি:: বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, শহীদ শেখ ফজলুল হক মনি’র ৮৩-তম জন্মদিন উপলক্ষে ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন’র ৩নং ওয়ার্ড যুবলীগের অস্থায়ী কার্যালয়ে এক
কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রী অরুণ গোসাই এর পরিচালনায় উক্ত কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ রফিক সরকার, এসময় আরোও উপস্থিত ছিলেন, পূর্ব জাফলং ইউনিয়ন সেচ্ছাসেবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির, ওয়ার্ড যুবলীগের সহসভাপতি লিটু আনাম, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, সদস্য শ্রী প্রদীপ প্রমুখ। বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনি’র জন্মদিনের কেক ও আলোচনা সভা করায় ৩নং ওয়ার্ড যুবলীগকে ধন্যবাদ জানান। তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরামর্শ ক্রমে শহীদ শেখ ফজলুল হক মনি আমাদের প্রাণ প্রিয় সংগঠন যুবলীগকে প্রতিষ্টিত করে ছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজলুল হক মনি’র আদর্শ বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরোও শক্তিশালী করে সোনার বাংলা গড়তে যুবলীগকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain