শিরোনাম :
প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন-এমপি এমরান চৌধুরী সিলেটে ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ময়লার স্তূপ থেকে প্রাণ ফিরছে নগরের আরেকটি পুকুরে সুনামগঞ্জে হাওরে নৌকাডুবিতে প্রাণ গেল একজনের, নিখোঁজ ৩ তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার সাথে মিফতাহ্ সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

সিলেটে বাড়ি ছেড়ে ৪ যুবক নিখোঁজ

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৩০৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: তাবলিগের যাওয়ার কথা বলে সিলেট ওসমানীনগর উপজেলার দয়ামির গ্রাম থেকে একই দিনে চার যুবক বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থেকে তাদের আর কোন হদিস মিলছে না। সিলেটের দুটি তাবলিগ জামাতের মারকাজে যোগাযোগ করেও তাদের সন্ধান পায়নি আইনশৃঙ্খলা বাহিনী। এমনকি চার যুবক সিলেটের দুটি মারকাজ থেকে তাবলিগ জামায়াতেও যায়নি বলে নিশ্চিত করেছে পুলিশের একটি সূত্র। চার যুবক নিখোঁজের ২০ দিন পার হলেও তাদের সন্ধান পাচ্ছে না পরিবার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিখোঁজ দের বয়স ২৫ থেকে ৩৩ বছরের মধ্যে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন ওসমানীনগর উপজেলার দয়ামীর গ্রামের শেখ শামসুল হক স্বপনের ছেলে শেখ আহমেদ মামুন (২৩), একই গ্রামের সোহরাব আলীর ছেলে হাসান সায়িদ (২৪), মানিক মিয়ার ছেলে সাইফুল ইসলাম তুহিন (২৪) ও মৃত সিরাজুল ইসলামের ছেলে সাদিকুর রহমান (৩৩)। নিখোঁজের ঘটনায় শেখ শামসুল হক স্বপন ওসমানীনগর থানায় জিডি করেছেন।
পুলিশ সূত্র জানায়, গত ১৫ নভেম্বর তাবলিগ জামাতে যাওয়ার কথা বলে তারা বাড়ি থেকে বের হন। কয়েকদিন পর পরিবারের পক্ষ থেকে নিখোঁজদের মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। কিন্তু মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। তারা কাদের সঙ্গে তাবলিগ জামাতে গেছেন সে তথ্য জানা নেই পরিবারের। নিখোঁজদের মধ্যে শেখ আহমেদ মামুন সিলেটের লিডিং ইউনিভার্সিটির ইনঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। এছাড়া সায়িদ একজন মুফতি, সে ও সাদিকুর রহমান দুজনই বিবাহিত বলে পুলিশ জানায়।

নিখোঁজ শেখ আহমেদ মামুনের পিতা শেখ শামসুল হক স্বপন বলেন, তাবলিগ জামাতে যাওয়ার কথা বলে তারা একসঙ্গে বাড়ি থেকে বের হয়। আর বাড়িতে ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর তাদের সন্ধান না পেয়ে থানায় জিডি করেছি। পুলিশসহ আইনশৃঙ্খলিা বাহিনীর একাদিক টিম আমাদের সাথে তাদের বিষয়ে কথা বলে তথ্য নিয়েছে। কিন্তু তাদের সন্ধান এখনও পাওয়া যাচ্ছে না।

সিলেট ওসমানীনগর থানার ওসি মাঈন উদ্দিন বলেন, নিখোঁজের ঘটনায় থানায় জিডি হয়েছে। পুলিশ তাদের সন্ধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সংস্থাও তাদের সন্ধানে কাজ করছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain