শিরোনাম :
আফরোজ পলিমারের কর্মীদের নিয়ে আনন্দঘন আয়োজন, সম্মাননা পেলেন দীর্ঘদিনের সহকর্মীরা ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পেয়েছে ৩৮৩৬ জন সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ

বৃহস্পতিবার সিলেট আসছেন পুলিশের আইজিপি

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১৬৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সিলেট আসছেন বৃহস্পতিবার। তিনি সিলেটের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিলেট এসে পৌঁছবেন।

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সিলেট সফরে বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন। সফর সূচিতে রয়েছে শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় হযরত শাহজালাল (রহ.) মাজার ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন।

জিয়ারত শেষে তিনি সকাল সাড়ে ১১টায় আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দক্ষিণ সুরমার মোগলাবাজার প্যারাইরচক এলাকায় পুলিশ অফিসার্স মেসের জন্য প্রস্তাবিত নতুন স্থান পরিদর্শন করবেন।

এরপর শনিবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় সিলেট জেলা পুলিশ লাইন্স এ সিলেটে কর্মরত কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। মতবিনিময় শেষে দুপুর ১২ টায় নির্মাণাধীন ৭ এপিবিএন পরিদর্শন ও সাড়ে ১২ টায় নির্মাণাধীন আরআরএফ পরিদর্শন করবেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain