শিরোনাম :
সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার প্রদানকালে খন্দকার মুক্তাদির তারেক রহমানের নেতৃত্বে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখবেন খন্দকার মুক্তাদির : কয়েস লোদী নারী শক্তি আজ দেশ গড়ার বড় হাতিয়ার: খন্দকার মুক্তাদির সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও পিকআপের সংঘর্ষে চালক নিহত,আহত অন্তত ৮ জন শীাতার্তদের মাঝে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের শীতবস্ত্র বিতরণ

পরীক্ষা জন্য সিলেটের চলাচলে কড়াকড়ি আরোপ করেছে পুলিশ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ১৪১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: আগামী ৩০ এপ্রিল শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা উপলক্ষে কেন্দ্র ও আশপাশের এলাকায় চলাচলে কড়াকড়ি আরোপ করলো পুলিশ। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিলেট মেট্রোপলিটন পুলিশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সালের এসএসসি/ভোকেশনাল/দাখিল পরীক্ষা উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের আওতাধীন নিম্নবর্ণিত পরীক্ষাকেন্দ্রসমূহে পরীক্ষা চলাকালীন সময়ে সিলেট মহানগরী পুলিশ অধ্যাদেশ-২০০৬ সালের ধারা ২৯, ৩০, ৩১, ৩২ এর প্রদত্ত ক্ষমতাবলে পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসমাবেশ, মিছিল, ঢাক-ঢোল বাজানো, লাউড স্পিকার ব্যবহার, অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর ইত্যাদি বহন, ব্যবহারসহ শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কোনো কাজ নিষিদ্ধ ঘোষণা করা হলো। প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রকে পরীক্ষা চলাকালীন সময়ে অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই আদেশ আগামী ৩০ এপ্রিল থেকে ২০ জুলাই পর্যন্ত পরীক্ষা চলাকালীন প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। এই আদেশ লঙ্ঘনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংরক্ষিত এলাকাগুলো হল, সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়, রসময় মেমোরিয়াল হাইস্কুল, দি এইডেড হাই স্কুল, পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, আব্দুল গফুর ইসলামীয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, রাজা জি সি উচ্চ বিদ্যালয়, ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়, হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়, জামেয়া রহমানিয়া তায়িদুল ইসলাম, ফতিহপুর, কামিল মাদ্রাসা, শাহজালাল জামেয়া ইসলামীয়া কামিল মাদ্রাসা, শাহজালাল ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ, বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজ, আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়, সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, ক্যাডেট কলেজ ক্যাম্পাস উচ্চ বিদ্যালয়, দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, সাউথ সুরমা উচ্চ বিদ্যালয়, মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয়, দক্ষিণ সুরমা, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, লালাবাজার দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়, জালালাবাদ বিএল উচ্চ বিদ্যালয়, লালাবাজার আলীম মাদ্রাসা, নবারুন উচ্চ বিদ্যালয়, হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়, ইছরাব আলী দ্বি পাক্ষিক উচ্চ বিদ্যালয়, মোগলাবাজার, জালালালিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা, দক্ষিণ সুরমা, রেবতী রমন দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, জালালপুর উচ্চ বিদ্যালয়, আলমপুর সরকারি উচ্চ বিদ্যালয়, সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল, হযরত শাহজালাল (রহ.) উচ্চ বিদ্যালয়, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়, শাহপরাণ (রহ.) উচ্চ বিদ্যালয়, শাহ্জালাল উপশহর হাইস্কুল, শাহজালাল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, ইউসেফ হাফিজ মজুমদার সিলেট টেকনিক্যাল স্কুল, আল আমিন জামিয়া ইসলামীয়া উচ্চ বিদ্যালয় সিলেট ও এ আশপাশের এলাকা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain