শিরোনাম :
জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টারের ‘ঈদ স্মাইল প্রজেক্ট’-এর আওতায় ৫০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ফুড প্যাক বিতরণ ঈদ যাত্রায় জ্বালানি মূল্য বৃদ্ধির প্রভাব পড়বে না সিলেটে বাণিজ্যমন্ত্রী মুক্তাদির মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী নগরীতে ট্রাফিক পুলিশদের মধ্যে মদন মোহন কলেজ ছাত্রদলের ইফতার বিতরণ বড়লেখায় বিএনপি নেতার হাতে ভিজিএফ কার্ড দিল প্রশাসন গোয়াইনঘাটে মুরগির খামার থেকে কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার বাগেরহাটে বর–কনে সহ নিহত ১৩ জনের মর্মান্তিক দুর্ঘটনায় শান্তিগঞ্জ সমিতি সিলেট এর শোক” সিলেটে ঈদের শুভেচ্ছার আড়ালে প্রচারে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থীরা জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা আখালিয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেন মাওলানা হাবিবুর রহমান

সিসিক নির্বাচন : মেয়র পদে ২, কাউন্সিলরে ১৬৯ জনের মনোনয়ন সংগ্রহ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৩ মে, ২০২৩
  • ১৯৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে চলছে মনোনয়ন সংগ্রহ। গত ২৭ এপ্রিল থেকে সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন প্রার্থীরা।

বুধবার (৩ মে) বিকাল ৪টা পর্যন্ত মেয়র পদে ২ ও কাউন্সিলর পদে ১৬৯ জন মনোনয়ন ফরম কিনেছেন। এর মধ্যে মেয়র প্রার্থী দুজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে কিনেছেন মনোনয়ন। আর কাউন্সিলর পদে ১৬৯ জনের মধ্যে ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে (মহিলা কাউন্সিলর) ৪০ জন এবং ৪২টি সাধারণ ওয়ার্ডে (পুরুষ কাউন্সিলর) ১২৯ জন মনোনয়ন ফরম কিনেছেন।

মেয়র পদে মনোনয়ন কেনা দুজন হলেন- মোহাম্মদ আবদুল হানিফ ওরফে কুটু ও আব্দুল মান্নান খান। এসব তথ্যনিশ্চিত করেছেন সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের মিডিয়া সেল (সিটি নির্বাচন) কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন।

উল্লেখ্য, আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন ইভিএমে হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১ জুন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain